এক্সপ্লোর

Dengue Case: এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার, শীর্ষে কোন জেলা?

Dengue Death: বেসরকারি মতে, রাজ্যে এখনও পর্যন্ত ৩১ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩ জনের। 

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ল ৩ হাজার ৩৫৮ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭।

ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনছ ডেঙ্গি সংক্রমণে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। বেসরকারি মতে, রাজ্যে এখনও পর্যন্ত ৩১ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩ জনের। 

যাচ্ছে রক্তের। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা। আমরি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন। তার মধ্য়ে ৭ জন ICU-তে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৮ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্তদের জন্য বরাদ্দ একটি বেডও আর খালি নেই এম আর বাঙুরে। একই পরিস্থিতি, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। ৪০টি বেডেই ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। খোলা হয়েছে HDU. 

বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি পজিটিভ ও ডেঙ্গি আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন ৫৫ জন। যার মধ্য়ে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। ৩০ জনের বেশি ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন পিয়ারলেস হাসপাতালে। একটিও বেড খালি নেই। ইএম বাইপাসের ধারে প্রায় সব হাসপাতালেই গড়ে ২০ থেকে ২৫ জন ডেঙ্গি পজিটিভ অথবা ডেঙ্গি আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন। যদিও, স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হচ্ছে যে, টেস্টের পরিমাণ বাড়ায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্য়াও বাড়ছে। 

সার্বিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে স্বরাষ্ট্রসচিব, জেলাশাসক, পুরসভার কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন। স্বরাষ্ট্র সচিব প্রত্যেক জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আপনারাই চিঠি লিখুন। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এই জেলাগুলির স্পর্শকাতর অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য সতর্ক হতে হবে। রোগীকে কোনওভাবেই রেফার করা যাবে না বলে বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সুপারদের নির্দেশ দেন স্বরাষ্ট্র সচিব।

আরও পড়ুন: Nadia News: চলন্ত ট্রেনেই মন্ত্রপাঠ, ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজোর আয়োজন

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget