এক্সপ্লোর

WB Dengue: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, টাস্ক ফোর্স গঠন মালদায়, জলপাইগুড়িতে বৈঠক জেলা স্বাস্থ্য দফতরের

West Bengal Dengue Update: রাজ্য় জুড়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। লম্বা হচ্ছে মৃত্য়ু মিছিল ।হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া।

রাজা চট্টোপাধ্যায় ও করুণাময় সিংহ, জলপাইগুড়ি ও মালদা: জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Case) পরিস্থিতি। ডেঙ্গি মোকাবিলায় মালদায় গঠিত হয়েছে টাস্ক ফোর্স। ডেঙ্গি প্রোটোকল না মানলে, নার্সিংহোম বা হাসপাতালকে কঠোর পদক্ষেপের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। অন্য়দিকে, আক্রান্তের সংখ্য়া বাড়তে থাকায়, জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর।

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি: রাজ্য় জুড়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। লম্বা হচ্ছে মৃত্য়ু মিছিল। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। শুধু শহর কলকাতাই নয়, জেলাতেও অব্য়াহত ডেঙ্গির তাণ্ডব। জেলা প্রশাসন সূত্রে খবর, মালদায় চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১ হাজার ২১৩। ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া ১ নম্বর ব্লক, কালিয়াচক ৩ নম্বর ব্লকে ডেঙ্গি পরিস্থিতি অত্য়ন্ত উদ্বেগজনক। এক সপ্তাহে আক্রান্ত হচ্ছেন ১০০-র ওপরে।এই পরিস্থিতিতে টাস্ক ফোর্স গঠন করল মালদা জেলা প্রশাসন। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, “জল জমতে পারে, এমন সমস্ত জায়গা খুঁজে ব্য়বস্থা নিতে হবে। স্প্রে করতে হবে। ৫ দিন ডেঙ্গি সপ্তাহ পালন করা হবে। অভিযান চলবে। বুধবার ড্রাই ডে পালন করছি। স্কুলগুলোকে আলাদাভাবে দেখা হচ্ছে। বাচ্চাদের যাতে না হয়।’’ জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, “ডেঙ্গির ট্রিটমেন্টের প্রোটোকল যাতে সবাই ঠিকমতো ফলো করে। তার নির্দেশ দেওয়া হয়েছে। সাার্ভিল্য়ান্স টিম গঠন করা হয়েছ। যারা প্রোটোকল ফলো করবে না, কড়া ব্য়বস্থা নেওয়া হবে। মেডিক্য়াল লাইসেন্স সাসপেন্ড করে দিতে পারি।’’ বৃহস্পতিবার সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে।

অন্য়দিকে, উত্তরেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি মরশুমে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসকও।  পুরসভাগুলিকে আবর্জনা পরিষ্কার, নিকাশি সাফাই, বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে।  পাশাপাশি, মশারি ব্যবহার নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।  আর এই উদ্বেগের মাঝেই নাগরিকদের সচেতন করতে ডেঙ্গি নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির বাসিন্দা। গান গেয়ে সচেতনতা প্রচার করছেন তিনি।

আরও পড়ুন: Recruitment Scam: মানিকের ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট! চার্জশিটে দাবি ED-র


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget