এক্সপ্লোর

Recruitment Scam: মানিকের ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট! চার্জশিটে দাবি ED-র

West Bengal News: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু- এই ত্রয়ীই যেন নিয়োগ দুর্নীতিচক্রের মূল ত্রিভুজ।

কলকাতা: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) মোবাইল ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট। হাইকোর্টে রিপোর্ট পেশ করে দাবি করল ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৮ সাল থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সুজয়কৃষ্ণ। যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে ED।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য এবং সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু- এই ত্রয়ীই যেন নিয়োগ দুর্নীতিচক্রের মূল ত্রিভুজ। নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির চার্জশিটে ছত্রে ছত্রে যেসব বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে, তাতে এমনটাই মনে করছেন অনেকে। এবার, মানিক ভট্টাচার্যের মোবাইল ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট। হাইকোর্টে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৮ সাল থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সুজয়কৃষ্ণ। নিজের প্রার্থীদের নিয়োগের জন্য তৎকালীন পর্ষদ সভাপতির দফতরে নিয়মিত যেতেন কালীঘাটের কাকু।

২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট মানিককে হোয়াটসঅ্যাপ করে পাঠাতেন সুজয়কৃষ্ণ।চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, বিকেল ৫টা ৪৬ মিনিটে এক ব্যক্তিকে ফোন করে তাঁর মোবাইল থেকে অ্যাডমিট কার্ড, মার্কশিট সংক্রান্ত নথি মুছে ফেলতে নির্দেশ দেন কালীঘাটের কাকু, আদালতে দাবি করে ED। যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে ED।

চলতি বছরই ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি, চার্জশিট পেশ করে ইডি দাবি করে, ২০১২ এবং ২০১৪-র টেটের চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড-সহ একাধিক তথ্য মানিককে পৌঁছে দিয়েছিলেন এই সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর পরামর্শেই টাকা পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। প্রার্থী নির্বাচন ও নিয়োগের বিষয়ে কথা বলতে সরাসরি পর্ষদের অফিসেও যেতেন সুজয়কৃষ্ণ। চার্জশিটে ইডি আরও দাবি করে, ২০১৪-র টেটে পাস ও চাকরি পাইয়ে দিতে সুজয়কৃষ্ণ ভদ্রের দ্বারস্থ হন কুন্তল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে কুন্তল ঘোষকে আশ্বস্ত করেন কালীঘাটের কাকু। এরপর কালীঘাটের কাকুকে ৭০ লক্ষ টাকা এবং তাঁরই পরামর্শে পার্থ চট্টোপাধ্য়ায়কে ১০ লক্ষ টাকা দেন কুন্তল ঘোষ। সুজয়কৃষ্ণ ভদ্র কোনওভাবে শিক্ষা দফতরের যুক্ত নন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গেও তাঁর কোনও যোগ নেই। এমনকি কোনও রাজনৈতিক পদেও তিনি নেই। কিন্তু এসবকিছু না থাকা সত্ত্বেও কীভাবে এত ক্ষমতাবান হয়ে উঠলেন সুজয়কৃষ্ণ ভদ্র? কীভাবে এতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন কালীঘাটের কাকু।বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।

আরও পড়ুন: Aadhaar Fraud: সরকারি ওয়েবসাইট থেকে বায়োমেট্রিক তথ্য চুরি! আধার-প্রতারণায় বাড়ছে উদ্বেগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget