এক্সপ্লোর

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি

West Bengal: স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। ৩১ জুলাই পর্যন্ত সংখ্যাটা ছিল ১৯৪৬। ৩১ অগাস্টে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৩৯৬৬। 

কলকাতা: বর্ষায় বাড়ছে ডেঙ্গির ভয়। এবার উদ্বেগজনক পরিসংখ্য়ান মিলল স্বাস্থ্য় ভবনের তরফে। স্বাস্থ্য় দফতর সূত্রে দাবি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে সাড়ে চার হাজার। আর সবথেকে চিন্তার বিষয়, সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। জেলার মধ্য়ে সর্বাধিক সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে। বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখানে আক্রান্ত হয়েছেন ৮৭০ জন।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্ষায় চিন্তা বাড়িয়েই চলেছে ডেঙ্গি। এরই মধ্যে সামনে উদ্বেগজনক পরিসংখ্য়ান। স্বাস্থ্য় দফতর সূত্রে দাবি, চলতি বছরে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে সাড়ে চার হাজার। চিন্তার বিষয়, সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা।

এবছরও বর্ষায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ। আক্রান্তের সংখ্য়াটা সাড়ে চার হাজারের বেশি। স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। জেলার মধ্য়ে সর্বাধিক সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে। ২ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আক্রান্ত হয়েছেন ৮৭০ জন। পাশাপাশি, গত সাত দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। তাঁদের মধ্যে যেমন ২ জন হলেন, নওদা ব্লকের পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা আলেপ শেখ ও মফিজুল শেখ।

জ্বর নিয়ে শনিবার ভর্তি হন হাসপাতালে। পরিবারের দাবি, রক্ত পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়েছে তাঁদের। রবিবার ডেঙ্গি সচেতনতায়, মুর্শিদাবাদের নওদা ব্লকে বাড়ি বাড়ি স্প্রে ও সচেতনতার প্রচার করা হয়। স্বাস্থ্য় দফতরের তথ্য় অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা কলকাতায় ২ সেপ্টেম্বর পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪০২জন। গত সাত দিনে আক্রান্তের সংখ্য়া ৬২। অন্য়দিকে, উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে সংখ্য়াটা ৩৪৬। মালদায় ৩৩১, দক্ষিণ ২৪ পরগনায় ৩২৪, নদিয়ায় ৩১৬, হুগলিতে ২৯৩, হাওড়ায় ২৭৬, পূর্ব ও পশ্চিম বর্ধমানে যথাক্রমে ২৩৩ ও ১৪০।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লক। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এই ব্লকের জাহাননগর পঞ্চায়েত এলাকায় গত ৮ মাসে ৮৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সংখ্যার নিরিখে যা জেলার মধ্যে সবচেয়ে বেশি।

কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে সম্ভব? স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় বলছেন, '৭ তারিখ থেকে অভিযান শুরু হবে। ভিডিও রেকর্ড করা হবে। স্কুলকে বলব বাচ্চারা ফুল শার্ট পরে আসে।'

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। ৩১ জুলাই পর্যন্ত সংখ্যাটা ছিল ১৯৪৬। ৩১ অগাস্টে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৩৯৬৬। 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget