এক্সপ্লোর

Bhatpara Dengue: জুট মিল, কারখানাগুলি থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি! দাবি ভাটপাড়া পুরসভার

Dengue Situation: মূলত জুট মিল ও কারখানা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। বারবার বলা সত্ত্বেও, কোনও লাভ হচ্ছে না। ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির জন্য এমনই দাবি করল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জুট মিল (Jute Mill) ও কারখানা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue) সংক্রমণ, উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এমনই দাবি করল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara) পুরসভা। রবিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার পুরপ্রধান। ভয় ধরাচ্ছে ব্যারাকপুর ও কামারহাটি পুরসভার পরিস্থিতিও। ডেঙ্গি নিয়ে পরিস্থিতি নিয়ে, রবিবার বৈঠক করেন জেলাশাসক ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার (Barrackpore Police Commissionerate)।    

মূলত জুট মিল ও কারখানা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। বারবার বলা সত্ত্বেও, কোনও লাভ হচ্ছে না। ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির জন্য এমনই দাবি করল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা। কোথাও জমে জল। তো কোথাও ডাঁই করে রাখা আবর্জনার স্তূপ।                        

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্নি সাউ বলেন, "সপ্তাহে একদিন এসে বলে জল জমাবেন না, ডেঙ্গি হবে। কিন্তু এখানে ড্রেনের জল জমে।" সূত্রের খবর, ভাটপাড়ায় গতবছর যেখানে ৬১ জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গিতে। এবার নভেম্বরেই সংখ্যাটা ২৭৪। এই পরিস্থিতিতে, রবিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার পুরপ্রধান। পুরপ্রধান অভিযোগ করেন, জুট মিল ও কারখানা থেকেই ডেঙ্গি ছড়াচ্ছে।                                       

আরও পড়ুন, তৃণমূল কাউন্সিলর আয়োজিত ইলিশ উৎসবে বিশৃঙ্খলা, ৫০০টাকার কুপন কেটেও পাতে পড়ল না রুপোলি শস্য

ব্যারাকপুরে গতবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪। এবার নভেম্বরেই সেই সংখ্যা ৩৩০। সেখানকার এনএন বাগচি রোডে দেখা গেল, আবাসনের পাশে জল জমে রয়েছে। জলে ভাসছে মশার লার্ভা। ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে, রবিবার বৈঠক করেন জেলাশাসক ও পুলিশ কমিশনার।                                                                              

ভাটপাড়া, ব্যারাকপুরের মতো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি কামারহাটিতেও। সেখানে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। সেখানেও দেখা মিলেছে একইরকম উদ্বেগজনক ছবি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী বলেন, "গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বাড়ছে। ডেঙ্গি সচেতনতায় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। নিজের এলাকায় প্রচার।" পাশাপাশি, বারাসাত ও বরানগরেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget