এক্সপ্লোর

Ilish Utsav: তৃণমূল কাউন্সিলর আয়োজিত ইলিশ উৎসবে বিশৃঙ্খলা, ৫০০টাকার কুপন কেটেও পাতে পড়ল না রুপোলি শস্য

Hilsa Festival: ৫০০ টাকার কুপন কাটলেই, খাওয়া যাবে পেট পুরে ইলিশ। উত্‍সবেই চরম বিশৃঙ্খলা। অভিযোগ, খাবার পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় ৩-৪ ঘণ্টা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাতে তৃণমূল কাউন্সিলর আয়োজিত ইলিশ উৎসবে বিশৃঙ্খলা। অভিযোগ, ৫০০ টাকা দিয়ে টিকিট কেটে, খাবার পাননি অনেকে। ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন ইলিশপ্রেমীরা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

ইলিশ উৎসবে যোগদানকারীর কথায়, "তুলে খেতে বাধ্য হয়েছি। আমার চোখের প্রবলেম, আমার সুগার, আমার প্রেসার, আমার থাইরয়েড, বেলা ৫ টা বাজে না খেয়ে আমি আর থাকতে পারছি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি খেতে চাই। আমি একটু ভাত আর একটা মাছ নিয়ে খাচ্ছি।" আরেকজনের কথায়, "৫০০ টাকা দিয়ে টিকট কেটে, এভাবে বিরিয়ানি খেতে হচ্ছে। খাবার শেষ সব।"


ডাকবাংলো মোড়ের কাছে, বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে, চেটেপুটে ইলিশ উত্‍সব। যেখানে, ৫০০ টাকার কুপন কাটলেই, খাওয়া যাবে পেট পুরে ইলিশ। উদ্যোক্তা, স্থানীয় তৃণমূল কাউন্সিলর। উদ্যোক্তাদের তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার চেয়ারম্যান, অশনি মুখোপাধ্যায়েরও। কিন্তু সেই উত্‍সবেই চরম বিশৃঙ্খলা। অভিযোগ, খাবার পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় ৩-৪ ঘণ্টা। 

টেবিল পেলেও, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় ফাঁকা থালার সামনে। মাছটার নাম ইলিশ। যার স্বাদে-ঘ্রাণে জিভে জল চলে আসে। পকেটের টান উপেক্ষা করতেও সাহসী বাঙালি পিছুপা হয় না। সেই ইলিশের জন্য ৪-৫ ঘণ্টার অপেক্ষা। মাথা পিছু ৫০০ টাকা করে দিয়েও, মেলেনি সাধের মাছ। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, অনুষ্ঠানের গেট পর্যন্তই পৌঁছতে পারেননি অনেকে।  

আরও পড়ুন, এক ধাক্কায় ১৭.৫ তে নামল পারদ, এর মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি

এই অনুষ্ঠানে আসা পিয়ালি সরকার বলেন, "প্রায় ২-৩ ঘণ্টার লাইন দিয়ে ভিতরে এসেছি। একঘণ্টার বেশি বসে। অথচ খাবার পুরো শেষ। টিকিট বিক্রি করেছে, সেই অনুযায়ী তো পরিষেবা দেবে। টাকা ফেরত দিক।" অভিযোগ, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে, হঠাত্‍ই উধাও হয়ে যান, অনুষ্ঠানের উদ্যোক্তারা। অভিযোগ, "৪ ঘণ্ট লাইন দিয়ে ঢুকেছি। ১ ঘণ্টা বসে। বলছে জায়গা নেই। ম্যানেজমেন্টের কেউ নেই। হাওয়া হয়ে গেছে।"

এরইমধ্যে হঠাত্‍ই দেখা যায়, যোগদানকারীদের একাংশ, নিজেরাই খাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, যে, অবস্থা সামাল দিতে, ঘটনাস্থলে পৌঁছে যান, ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বারাসাত পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর তালুকদার বলেন, "২৩০০ লোক আছে। আমাদের খাবার রেডি হয়ে গেছে। সবাইকে খাওয়াব। কিছু বাড়তি লোক ঢুকে গেছে।" 

ইলিশ উত্‍সবের উদ্যোক্তা ও তৃণমূল কাউন্সিলর  সুমিতকুমার সাহা বলেন, "সকলে যাতে গরম খাবার পায়, তাই ধীরে ধীরে রান্না হচ্ছে। ১২ টা থেকে মানুষ। ৪০০ জন খাচ্ছে। ২ হাজার লোক খাবে। খাবার পায়নি অভিযোগ মিথ্যে। ইলিশ তো ১ ঘণ্টা লাগে খেতে।" সূত্রের খবর, প্রায় ২ হাজার ইলিশ প্রেমী কুপন কেটে উত্‍সবে অংশগ্রহণ করেছিল। কিন্তু ইলিশের মধুর আস্বাদনের বদলে অনেককেই ফিরতে হল, বিস্বাদ স্মৃতি নিয়ে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget