এক্সপ্লোর

Dengue : ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া প্রায় ২৫ হাজার ! KMC এলাকাতেই আক্রান্ত ১৫০০

Dengue Panic In Kolkata : আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গির মশার দাপট আর একের পর এক মৃত্যুসংবাদ! ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে বাংলার ডেঙ্গি পরিস্থিতি।

সন্দীপ সরকার,  কলকাতা : ডেঙ্গি ( Dengue ) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের রিভিউ বৈঠকে চাঞ্চল্যকর তথ্য! রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। হাসপাতালে হাসপাতালে বেডের আকাল। হিসাব বলছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া প্রায় ২৫ হাজারে গিয়ে ঠেকেছে! শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৫০০ জন। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা।  এই অবস্থায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সমানে চলছে রাজনৈতিক তরজা!   

বাংলা থেকে এখনও পাকাপাকিভাবে বিদায় নেয়নি বর্ষা। এই পরিবেশে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গির মশার দাপট আর একের পর এক মৃত্যুসংবাদ! ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে বাংলার ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য দফতরের রিভিউ বৈঠকেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! হিসাব বলছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া প্রায় ২৫ হাজারে গিয়ে ঠেকেছে! পরিস্থিতি এতটাই উদ্বেগের যে, রবিবার, ছুটির দিনেও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব! পরিসংখ্যান বলছে, জুলাই মাস থেকে অগাস্ট পর্যন্ত ডেঙ্গির সংক্রমণ ৫ গুণ বেড়েছে! 

রাজ্য় সরকার এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর কথা বললেও, বেসরকারি একাধিক সূত্র বলছে, এবছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মারা গেছেন ৩১ জন! স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, জুন মাসে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ছিল ৬২৪। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে আক্রান্ত হন আরও ৩ হাজার ৭৭৮ জন। অগাস্ট মাসে আক্রান্ত হন ১৫ হাজার ৬৭২ জন। আর সেপ্টেম্বরে মাত্র ৫ দিনেই ডেঙ্গির কবলে পড়েছেন ২ হাজার ৯৩৯ জন। 
অর্থাৎ গত ৩ মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ডেঙ্গির সংক্রমণ!

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ২৪ হাজার ৭০৯ জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৫০০ জন। সূত্রের খবর, অগাস্ট মাসে রাজ্যের ১৮টি পুরসভা মিলিয়ে ৩০৮টি ফিভার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে যে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ পরীক্ষা করিয়েছিলেন, তাঁদের একটা বড় অংশেরই ডেঙ্গি ধরা পড়েছে বলে সূত্রের খবর।

রাজ্যজুড়ে ডেঙ্গি-ম্যালেরিয়ার এই বাড়বাড়ন্তের মধ্যে, বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করে সার্কুলার জারি করেছে স্বাস্থ্য ভবন। শুধু স্বাস্থ্য দফতরই নয়, ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে পুর ও নগরোন্নয়ন দফতরও। জেলায় জেলায় ডেঙ্গি পরীক্ষা বাড়াতে, ১৮টি পুরসভাকে এলাইজা মেশিন দেওয়া হয়েছে। সাধারণ মানুষ দুশ্চিন্তায়।
চিকিৎসকরাও উদ্বেগে।

এই অবস্থায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সমানে চলছে রাজনৈতিক তরজা! সামনে পুজো। তার আগে ডেঙ্গি-ম্যালেরিয়ার দাপট। কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget