এক্সপ্লোর

Dev on Ghatal Master Plan: 'ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাঙ্ক, হয়ে গেলেই ভোট শেষ', বিজেপিকে আক্রমণ শানালেন দেব

Election 2026: ঘাটালে এসে তৃণমূল সাংসদ দেব বলেন, 'কোনও বিজেপি নেতা বড় হোক ছোট হোক মাঝারি হোক, তারা কেউ তাদের সরকারকে একটাও প্রশ্ন করেনি, কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব-বিজেপি তরজা ফের শুরু।
  • দেব-এর অভিযোগ, বিজেপি নেতারা প্রশ্ন করেননি কেন প্ল্যান হয়নি।
  • বিজেপি প্রার্থীর অভিযোগ, মাস্টার প্ল্যান নামে বালি-মাটি চুরি হচ্ছে।
  • বন্যা মোকাবিলায় রাজ্য নিজস্ব উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান করছে।

সোমনাথ দাস, কলকাতা: ভোটের মুখে ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। শুক্রবার মাস্টার প্ল্যানের কাজ খতিয়ে দেখতে ঘাটালে যান তৃণমূল সাংসদ দেব। বিজেপির নেতারা কেন কেন্দ্রের কাছে মাস্টার প্ল্যানের দাবি জানাননি? প্রশ্ন তুলে আক্রমণ শানান তিনি। মাস্টার প্ল্যানের নামে বালি-মাটি চুরি হচ্ছে বলে পাল্টা আক্রমণ শানালেন ঘাটালের বিজেপি প্রার্থী।

এদিন ঘাটালে এসে তৃণমূল সাংসদ দেব বলেন, 'কোনও বিজেপি নেতা বড় হোক ছোট হোক মাঝারি হোক, তারা কেউ তাদের সরকারকে একটাও প্রশ্ন করেনি, কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না।' পাল্টা ঘাটালের  বিজেপি প্রার্থী শীতল কপাট বলছেন, 'ওঁরা অপদার্থ, অযোগ্য। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা করছে।'

ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা শুরু হয়! মেলে প্রতিশ্রুতি-আশ্বাস! জোরালো হয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি! কিন্তু তারপরও ফি বছর বন্যায় ভাসে ঘাটালের বিস্তীর্ণ এলাকা! এটাই যেন ঘাটালের ভবিতব্য! সামনে আরও একটা বিধানসভা ভোট। তার আগে শুক্রবার মাস্টার প্ল্যানের কাজ খতিয়ে দেখতে ঘাটালে গেলেন তৃণমূল সাংসদ দেব। গত লোকসভা ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ঘাটাল মাস্টার প্ল্য়ান আমরা তৈরি করছি। ১৭ লক্ষ মানুষ উপকৃত হবেন।'

২০২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আর এবার রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে লেখা হয়েছে, ঘাটাল অঞ্চলের বন্যা মোকাবিলায় রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ করেছে। যেহেতু কেন্দ্রীয় সরকার এব্যাপারে সাহায্য করতে অনিচ্ছুক, আমাদের রাজ্য নিজস্ব আর্থিক উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু করেছে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট বলছেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে বালি-মাটি চুরি করছে, ওঁর (দেব) নেতারা পকেটমানি করছে। আমার মনে হয় উনিও (দেব) হয়তো পার্সেন্টেজ পায়। যার জন্য ঘাটালবাসীর প্রতি বারে বারে দ্বিচারিতা করছে।'

এদিন ঘাটালে এসে দেব বলেন, 'পূর্ব, পশ্চিম (মেদিনীপুর) মিলিয়ে কেন্দ্র সরকারের অনেক বড় বড় তাবড় নেতারা আছেন। তারা একটা লাইন সংসদে বলেছেন? কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে একটা ভোট ব্যাঙ্ক।হয়ে গেলেই ভোটটা শেষ হয়ে যাবে।' ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে? আদৌ কি কোনওদিন বন্যার যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget