এক্সপ্লোর

Doctors Protest: অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি-থ্রেট কালচারের অভিযোগ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে, তুমুল বিক্ষোভ!

Diamond Harbour Doctors Protest: এবার পাল্টা প্রিন্সিপালের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখালেন সেই বহিষ্কৃত পড়ুয়ারাই।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে বিক্ষোভের জেরে স্থগিত হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। থ্রেট কালচার ও প্রশ্নফাঁসের অভিযোগে হস্টেল থেকে। ৮ জুনিয়র ডাক্তারকে বহিষ্কার করা হয়। পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভে সামিল হন হাসপাতাল কর্মীদের একাংশও। বিক্ষোভের জেরে ৮ জুনিয়র ডাক্তারকে হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত।

এবার পাল্টা প্রিন্সিপালের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখালেন সেই বহিষ্কৃত পড়ুয়ারাই। থ্রেট কালচার ও টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে, ডায়মন্ড হারবার মেডিক্যালের ৮ জন জুনিয়র ডাক্তারকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়। 

সোমবারের মধ্যে, হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিল কলেজ কাউন্সিল। পাল্টা, অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচার, আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে, এদিন সকালে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন হস্টেল থেকে বহিষ্কৃত পড়ুয়ারাই। 

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন সৌম্যজিৎ বণিক বলেন, 'কলেজে অনেক দিন ধরে আর্থিক দুর্নীতি, আর্থিক তছরুপ। টেন্ডার ছাড়া কোটি কোটি টাকা, সেটা কী করে পায়? আমরা তার তদন্ত চাই। ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড চুরি হয়েছে। এ বয়াপারে কোনওদিন তদনত হয়নি। কর্তৃপক্ষ সদুত্তর দিতে না পারলে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে।' 

আরেক ইন্টার্নের কথায়, 'আমাদের সমস্ত স্টাফ, ছাত্র সবাই থ্রেট কালচারের শিকার। কিছু বললেই সাসপেন্ড করে দেওয়ার হুমকি।' দুর্নীতি প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন, পাল্টা জানিয়েছেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।

যদিও য়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল উৎপল দাঁ বলেন, 'তারা বিভিন্নরকম প্রশ্ন ফাঁস করছে। অন্য় স্টুডেন্টদের থ্রেট করছে। এটা নিয়ে একটা তদন্ত হয়েছিল। ওরা এটাকে ইসু করে করছে। বেসিকালি ওরা চোরের মায়ের বড় গলা। ওরা আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব।' 

মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদের বক্তব্য, নিজেদের দোষ ঢাকতে প্রিন্সিপালকে কাঠগড়ায় তুলছেন বহিষ্কৃত পড়ুয়ারা।                               
 
দুপুরে মেডিক্যাল কলেজে আসেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমাশাসক এবং হাসপাতালের সুপার। খুলে দেওয়া হয় তালা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর
উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর
CPM News : দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
RG Kar Case : এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?
এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?

ভিডিও

Rajnath Singh: আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Calcutta High Court: 'কালীঘাট তৃণমূল'-এর Camac Street অফিসে দমকলের দেওয়া নোটিস খারিজ হাইকোর্টের
Dilip Ghosh:
ED Raid Today: APM চিটফান্ড মামলায় Kolkata-র ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED | ABP Ananda
Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget