এক্সপ্লোর

Digha Bus Accident : দিঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ! নয়ানজুলিতে গড়িয়ে পড়ে গেল যাত্রীবাহী AC বাস

পথে আচমকা এক  বাইক আরোহী সামনে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বর্ষায় সৈকতশহরে ভ্রমণ সেরে কলকাতায় ফিরছিলেন। কিন্তু বেড়ানোর আনন্দ মুহূর্তে হয়ে গেল ফিকে। দিঘা থেকে কলকাতা ফেরার সময় ঘটে গেল বড় দুর্ঘটনা। রাস্তা থেকে একেবারে পাল্টি  খেয়ে পড়ল বাস। 

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দিঘা থেকে কলকাতাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বাস রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 'সন্তোষ' নামে ওই বাসটি দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পথে আচমকা এক  বাইক আরোহী সামনে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়।

দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। পাশাপাশি দুর্ঘটনার জেরে তৈরি হওয়া যানজটও দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  বাসের গতি-সহ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।   

আগেও এই এলাকায় দুর্ঘটনা                  

গত ফেব্রুয়ারিতেও এমন ঘটনা ঘটে।  দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রীবাহী বাস। দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে  যাত্রীবাহী বাসটি।  ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ছত্রধরার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেদিন দিঘা থেকে কলকাতা যাচ্ছিল বাসটি।  ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা এলাকা। দৃশ্যমানতা খুবই কম ছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রোলারে ধাক্কা মারে । অভিঘাতে একেবারে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের দিক।              

গত বছরের শেষের দিকে একটি দুর্ঘটনা ঘটে।  ছুটি কাটিয়ে দিঘা থেকে কলকাতা ফেরার পথে এক পর্যটকের মৃত্যু হয় দুর্ঘটনায়। পথ দুর্ঘটনায় জখম হন আরও চার পর্যটক। হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে ২টি গাড়ির। তাতেই এই মৃত্যু হয়।   

 

আরও পড়ুন : বিধানসভায় পেশ OBC সংক্রান্ত দুটি সংশোধনী বিল, বিরোধিতায় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget