এক্সপ্লোর

OBC Amendment Bill : বিধানসভায় পেশ OBC সংক্রান্ত দুটি সংশোধনী বিল, বিরোধিতায় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি

OBC amendment bill tabled in West Bengal Assembly : বিধানসভায় বিল পেশ করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

কলকাতা : তৃণমূল জমানার ২০১২ সালের OBC আইন সংশোধন, এবং বাম আমলের আইন বদলে অনগ্রসর শ্রেণি কমিশনের কার্যকারিতা স্পষ্ট ও শক্তিশালী করা - জোড়া লক্ষ্যে সোমবার বিধানসভায় পেশ হতে হল জোড়া বিল। পশ্চিমবঙ্গ বিধানসভায় OBC আইন সংশোধনের লক্ষ্যে জোড়া সংশোধনী বিল পেশ করল রাজ্য সরকার। একটি হল - 'দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান SC অ্যান্ড ST) রিজ়ার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ এবং অন্যটি ‘The West Bengal Commission for Backward Classes (Amendment) Bill, 2026’। প্রথম বিলটি আনা হচ্ছে তৃণমূল জমানার ২০১২ সালের আইন সংশোধন করার জন্য।  দ্বিতীয় বিলের উদ্দেশ্য, বাম আমলের ১৯৯৩ সালের আইন সংশোধন করে অনগ্রসর শ্রেণি কমিশনের কার্যকারিতা স্পষ্ট ও শক্তিশালী করা।

সোমবার অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এই বিল দু'টি বিধানসভায় উপস্থাপন করেন। সরকার মনে করছে, এই সংশোধনের মাধ্যমে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা আরও বাড়ানো হবে এবং OBC-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সুসংহত করা হবে। 

এই বিল নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর অভিযোগ, আগের তৃণমূল সরকার কোনও আলোচনা ছাড়াই একতরফাভাবে OBC সংক্রান্ত বিল পাশ করিয়েছিল। তাঁর দাবি, রাজনৈতিক তোষণের উদ্দেশ্যেই সেই সময় আইন আনা হয়েছিল এবং বিধানসভায় তা নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি। বিজেপি সরকারের দাবি, বর্তমান সংশোধনীগুলি অনগ্রসর শ্রেণির স্বার্থ রক্ষার পাশাপাশি কমিশনের কার্যকারিতা আরও বাড়ানোর লক্ষ্যেই আনা হয়েছে।

অন্যদিকে OBC বিলের বিরোধিতা করলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি । তিনি বললেন, এতে করে OBC সম্প্রদায়ের মধ্যে বিরোধিতা তৈরি হবে, OBC সম্প্রদায়ের উন্নতি হবে না। বিলের বিরোধিতা করে তিনি অভিযোগ করেন, সংরক্ষণের পরিমাণ কমিয়ে OBC সম্প্রদায়ের সঙ্গে বঞ্চনা করা হবে।নৌশাদের দাবি, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ না করে সুপ্রিম কোর্টের নির্ধারিত গাইডলাইন মেনে OBC তালিকা ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা উচিত। তিনি বলেন, সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকেই ওবিসি সংক্রান্ত নীতি কার্যকর করতে হবে। ISF বিধায়কের আরও দাবি, OBC সংরক্ষণের ক্ষেত্রে কেরল ও তামিলনাড়ুর মডেল অনুসরণ করলে তা আরও স্বচ্ছ ও কার্যকর হবে। সেই মডেলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে সংরক্ষণ নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।  

পশ্চিমবঙ্গ বিধানসভায় OBC-সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উড়িয়ে দেন অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মন্ত্রী বলেন, OBC আইন সংশোধনের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়েই রাজ্য সরকার এই সংশোধনী বিল এনেছে।   

কী কী সংশোধন করা হচ্ছে নতুন বিলে? 

পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও উপজাতি ছাড়া) চাকরি ও শূন্যপদে সংরক্ষণ সংশোধনী বিলে বলা হয়েছে, OBC সংরক্ষণের জন্য শিডিউল ১-এ 'ক্যাটিগরি এ'-র আওতায় ৬৫টি এবং 'ক্যাটিগরি বি'-তে ৭৮টি জনগোষ্ঠীর তালিকা ছিল তৃণমূল আমলের আইনে। সেই শিডিউল ১ বাদ দিয়ে দেওয়া হচ্ছে নতুন বিলে। কমিশনের সঙ্গে আলোচনা করে, রাজ্য সরকার OBC নাগরিকদের অনগ্রসরতার নিরিখে বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে পারবে সরকার। সেই মতো এক একটি শ্রেণির জন্য সংরক্ষণ হবে। বিলে বলা হয়েছে, অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে পরামর্শ করে রাজ্য OBC-র জন্য সংরক্ষিত পদের শতাংশ ঠিক করবে। প্রয়োজনে সংরক্ষণের শতাংশ বাড়ানো হতে পারে, তবে তা সার্বিকভাবে ৫০%-এর বেশি হবে না।

অন্যদিকে, ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিলে কমিশনের সদস্য-সচিব পদে যোগ্যতার পরিবর্তন করা হচ্ছে। বর্তমান আইনে সদস্য-সচিব হিসেবে ‘সেক্রেটারি’ পদমর্যাদার আধিকারিকের কথা বলা রয়েছে। সংশোধনীতে তা বদলে ‘জয়েন্ট সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন’ পদমর্যাদার আধিকারিককে নিয়োগের সুযোগ রাখা হয়েছে। কমিশনের প্রত্যেক সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে ৩ বছরের জন্য পদে থাকবেন। 
তবে সদস্য-সচিবের ক্ষেত্রে তাঁর মেয়াদ রাজ্য সরকার নির্ধারণ করতে পারবে। কমিশনের ক্ষমতা ও দায়িত্ব আরও স্পষ্ট করা হয়েছে নতুন বিলে। 
কোনও শ্রেণিকে অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে।  কমিশন প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়া সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অভিযোগ কমিশন শুনবে। সংশোধনী অনুযায়ী, কমিশনের দেওয়া পরামর্শ বা সুপারিশ সাধারণত রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক বলে গণ্য হবে। 

আরও পড়ুন :  লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget