এক্সপ্লোর

Dilip Ghosh: ‘কাঁচা বাঁশ কেটে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন’, নবান্ন অভিযানের আগে দিলীপ-বাণী

Bankura News: বাঁকুড়ায় নবান্ন অভিযানের প্রস্তুতি সভায় এমন মন্তব্য করেন দিলীপ।

তুহিন অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, বাঁকুড়া: নবান্ন অভিযান (Nabanna March) ঘিরে সাজ সাজ রব দলের অন্দরে। তার আগে দলের কর্মীদের চাঙ্গা করতে নেমে পড়লেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তাতেই ফের ফের শোনা গেল দিলীপ-বাণী। তাঁর বক্তব্য, "খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব। মারলে গায়ে দাগ থাকবে।"

নবান্ন অভিযানের আগে ফের দিলীপের বাক্যবাণ

বাঁকুড়ায় (Bankura News) নবান্ন অভিযানের প্রস্তুতি সভায় এমন মন্তব্য করেন দিলীপ। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে।"

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই যা নিয়ে তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজনীতি। এই প্রেক্ষাপটে এবার হুঁশিয়ারি শোনা গেল দিলীপের গলায়। তৃণমূল অবশ্য জবাব দিতে দেরি করেনি। দলের রাজ্যসভা সাংসদ শান্তনু বলেন, "ওরা যত খারাপ বলবে, তত আমাদের পক্ষে ভাল হবে।"

শিক্ষক নিয়োগ থেকে গরু এবং কয়লাপাচার মামলায় বিদ্ধ রাজ্যের শাসক দল। তা নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। 'চোর ধরো, জেল ভরো' স্লোগানে মঙ্গলবার নবান্ন অভিযানে যাচ্ছে তারা। তার আগে জেলায় জেলায় প্রস্তুতি এবং প্রচার শুরু হয়েছে।

আরও পড়ুন: Sitalkuchi News: শীতলকুচিতে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার, মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ, তৃণমূলকে দোষারোপ, অস্বীকার উদয়নের

রবিবার তেমনই, বিষ্ণুপুরে 'চোর ধরো, জেল ভরো' স্লোগান তুলে মিছিল করে বিজেপি। মিছিল শেষে, দুর্নীতি ইস্যুতে সভামঞ্চ থেকে চাঁছাছোলা ভাষায়, তৃণমূলকে নিশানা করেন দিলীপ। তাঁকে বলতে শোনা যায়, "নতুন জামাকাপড় পরার সুযোগ হবে না। জেলে কাটাতে হবে। রোজ রেড হচ্ছে। আর CBI, ED দিদির পুলিশের মতো নয়। ঠিক গন্ধ পেয়ে যাচ্ছে টাকাটা কোথায় আছে। খপ করে ধরে নিচ্ছে।"

দিলীপ আরও বলেন, "পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুঠ করে নেওয়া হয়েছে। মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি। আমরা সাদা মনে ভোট করতে গিয়েছিলাম। সাদা মনে কাদা নেই। ভাবছেন, মনোনয়ন জমা পড়বে, ভোট হবে, লোক ভোট দেবে। কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সাতদিন ধরে SDO অফিস, BDO অফিস ঘেরাও করে রাখা হয়েছে। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব। হাতে করে নেব। কি, ঠিক আছে তো?"

বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে চড়ছে উত্তেজনার পারদ

নবান্ন অভিযানের আগে বিজেপি-র প্রস্তুতি মিছিল ঘিরেও চড়ছে উত্তেজনার পারদ। কিন্তু তাতে এ দিন ঝামেলা বাধে কোচবিহারে। সেখানকার শীতলকুচিতে বিজেপি-র মিছিল ঘিরে শুরু হয় ধুন্ধুমার। এমনকি বোমাবাজিও হয় বলে অভিযোগ। তাতে সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য তাদের নেতা-কর্মীরা সব মালবাজারে। শীতলকুচিতে বিজেপি-র বিভিন্ন গোষ্ঠীর মধ্যেই অশান্তি বাধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget