এক্সপ্লোর

Sitalkuchi News: শীতলকুচিতে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার, মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ, তৃণমূলকে দোষারোপ, অস্বীকার উদয়নের

Cooch Behar News:বিজেপি-র দাবি, তাদের মিছিল ভণ্ডুল করতেই পরিকল্পিত ভাবে হামলা চালায় তৃণমূল। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে।

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি: কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi News) বিজেপি-র (BJP) মিছিল ঘিরে ধুন্ধুমার। 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে বিজেপি-র মিছিল, হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ। যদিও বোমাবাজির (Bombs) অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তবে সংবাদমাধ্যমের ক্যামেরায় যে অশান্তির দৃশ্য উঠে এশেছে, তাতে একের পর এক তীব্র শব্দ শোনা গিয়েছে। 

শীতলকুচিতে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার, বোমাবাজির অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে সেখানে পথে নামে বিজেপি। মিছিল করে এগোতে থাকেন দলের নেতা-কর্মী এবং সমর্থকেরা। আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান নিয়ে স্লোগান দিতে দিতে এগোন তাঁরা। সেই সময়ই উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে। 

বিজেপি-র দাবি, তাদের মিছিলে হামলা চালায় তৃণমূল। মুহুর্মুহু বোমাবাজি করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, বিজেপি কর্মীদের উপরই তারা লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপি-র। পরিস্থিতির গুরুত্ব বুঝে থানা থেকে আরও পুলিশ এসে পৌঁছয় এলাকায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে, উত্তেজনা চরমে পৌঁছয়। 

আরও পড়ুন: CID Raids: শীতলকুচিকাণ্ডে জিজ্ঞাসাবাদ, সেই IPS-এর বাড়িতে সিআইডি তল্লাশি, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ

বিজেপি-র দাবি, তাদের মিছিল ভণ্ডুল করতেই পরিকল্পিত ভাবে হামলা চালায় তৃণমূল। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। শীতকুচি বাজারের কাছে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষও বাধে বলে জানা গিয়েছে।

এ নিয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শীতলকুচি, সিতাই এবং উদয়ন গুহর এলাকা দিনহাটা, এই তিন বিধানসভাকেন্দ্র বরাবরই উপদ্রুত। সেখানে কোনও দিনই আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমি যত বার গিয়েছি, আমার উপর হামলা হয়েছে। নির্বাচনে গুলি চলেছে। পরবর্তী কালে যে ভাবে উপ নির্বাচন হয়েছে, এখানে কোনও গণতন্ত্র নেই, আইন-কানুন নেই। দুষ্কৃতীরা, বিশেষ করে বাংলাদেশ থেকেও লোক চলে আসেন। বিজেপি যখনই কিছু করতে যায়, এমন ঘটনা ঘটে। এমন কিছু এলাকাকে উপদ্রুত করে রাখা হয়েছে, বাংলা নাকি অন্য কোনও জায়গা, বোঝা যায় না। আমাদের কর্মীরা লড়াই করছেন।"

তৃণমূলকে দোষারোপ বিজেপি-র, দায় এড়াল জোড়াফুল

তবে দিলীপের দাবি নস্যাৎ করে দেন উদয়ন। তিনি বলেন, “তৃণমূল কোনও রকম গোলমালের সঙ্গে যুক্ত নয়। কারণ মালবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। আমরা সবাই এখানে রয়েছি। নেতারা যেখানে নেই, সেখানে তৃণমূলের কর্মীরা ঝামেলা পাকনোর মতো বোকা নন। শীতলকুচিতে বিজেপি-র ১০০টি গোষ্ঠী। নিজেদের মধ্যে দ্বন্দ্বে নিজেরাই বোমাবাজি করেছে। এখন দোষ দিচ্ছে তৃণমূলকে।“

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget