এক্সপ্লোর

Dilip on Anubrata : 'পশ্চিমবঙ্গে সব ধরনের আর্থিক কেলেঙ্কারি-রাজনৈতিক হিংসায় যুক্ত', দিলীপের নিশানায় অনুব্রত

Enforcement Directorate arrests Anubrata : আজ সাড়ে ৫ ঘণ্টা জেরার পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি

কলকাতা : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ইডি (Enforcement Directorate) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে। এরপরই বীরভূম (Birbhum) জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। "পশ্চিমবঙ্গে যত ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়েছে এবং রাজনীতির সঙ্গে যুক্ত হিংসা হয়েছে, সব জায়গার অনুব্রত মণ্ডলের কোনও না কোনও যোগাযোগ আছে", বলে সুর চড়ান তিনি।

সুর চড়ালেন দিলীপ-

তিনি বলেন, "ধীরে ধীরে সব প্রমাণিত হচ্ছে। সিবিআই-ইডি যারা যারা এব্যাপারে তদন্ত করছে, সবার কাছে তথ্য আছে। সব কেসে বারবার তাঁকে গ্রেফতার হতে হবে এবং আদালতের সামনে যেতে হবে।"

আজ সাড়ে ৫ ঘণ্টা জেরার পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। আসানসোল জেলে গিয়ে তাঁকে জেরা করেন এজেন্সির আধিকারিকরা। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার উৎস কী ? জানতে চেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করা হয়। কিন্তু, তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তথ্য গোপন করছিলেন বলে ইডি সূত্রে খবর। এই পরিস্থিতিতে তাঁকে হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে যেতে আবেদন জানাতে পারে ইডি, এমনই খবর সূত্রের। গরুপাচার মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল।

একের পর এক চাঞ্চল্যকর তথ্য-

গরুপাচারকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে দাবি, ২০১৭-র মাঝামাঝি থেকে ২০২১-এর গোড়া পর্যন্ত ৪ বছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে বীরভূমের ২টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে। অনুব্রত মণ্ডল , তাঁর স্ত্রী ছবি মণ্ডল, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে মোট নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল ! এই খবর  এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই। খবর সূত্রের। কোটি কোটি টাকা নগদ কেন নেওয়া হয়েছিল, কারা জমা দিয়েছিল, নগদ জমা নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম থাকে, তা মেনে চলা হয়েছিল কি না, জানতে ৩টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে সিবিআই। খবর সূত্রের। 

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন ; গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget