এক্সপ্লোর

Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র

Anubrata Mondal : সাড়ে ৫ ঘণ্টা ধরে জেরার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা...

আসানসোল : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এবার গ্রেফতার করল ইডি (Enforcement Directorate) । সাড়ে ৫ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। আসানসোল জেলে গিয়ে তাঁকে জেরা করেন ইডি-র আধিকারিকরা। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার উৎস কী ? জানতে চেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করে ইডি। কিন্তু, তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তথ্য গোপন করছিলেন বলে ইডি সূত্রে খবর। এই পরিস্থিতিতে তাঁকে হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে যেতে আবেদন জানাতে পারে ইডি, এমনই খবর সূত্রের। গরুপাচার মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল।

একের পর এক চাঞ্চল্যকর তথ্য-

গরুপাচারকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে দাবি, ২০১৭-র মাঝামাঝি থেকে ২০২১-এর গোড়া পর্যন্ত ৪ বছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে বীরভূমের ২টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে।

অনুব্রত মণ্ডল , তাঁর স্ত্রী ছবি মণ্ডল, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে মোট নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল ! এই খবর  এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই। খবর সূত্রের। কোটি কোটি টাকা নগদ কেন নেওয়া হয়েছিল, কারা জমা দিয়েছিল, নগদ জমা নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম থাকে, তা মেনে চলা হয়েছিল কি না, জানতে ৩টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে সিবিআই। খবর সূত্রের। 

গত ১১ নভেম্বর অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁকে গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরেন। মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেন। সিবিআইয়ের আইনজীবী সেই প্রসঙ্গ তুলে দাবি করেন, অনুব্রত প্রভাবশালী বলেই তাঁকে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ, অনুব্রত মণ্ডলের  ( Anubrata Mondal ) জামিনের পথে কাঁটা হয়ে দাঁড়ায় তাঁরই দলের নেতার মন্তব্য। ফিরহাদ হাকিমের বাঘ তকমাকে আদালতে তাঁর বিরুদ্ধেই হাতিয়ার করে সিবিআই। 

আরও পড়ুন ; ফিরহাদ-মদন-সুব্রতদের ছাড়াতে মুখ্যমন্ত্রীর সটান নিজাম প্যালেসে পৌঁছানো, অনুব্রত মামলা CBI-অস্ত্র সেই প্রসঙ্গ

 

সেরা শিরোনাম

Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget