এক্সপ্লোর

Dilip-Samik Meet: দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে BJP দফতরে দিলীপ ঘোষ, কী বার্তা দিলেন শমীক ?

Dilip Samik Meet In BJP Party Office: আজ শমীকের সঙ্গে দেখা করতে বিজেপি দফতরে এলেন দিলীপ ঘোষ, কী বললেন নব নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি ?

কলকাতা:  সামনেই তৃণমূলের ২১ জুলাই। কী হবে সেদিন ? এনিয়ে প্রশ্ন সবার মুখে মুখে। এদিকে তারই আগে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী মোদিরও। এদিকে এমন এক সময়ে বিশেষ করে দিঘার জগন্নাথ মন্দিরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এর পরেই দিলীপ ঘোষকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে কিছুদিন আগে, আনুষ্ঠানিকভাবে যখন শমীক ভট্টাচার্যের নামে, বিজেপি নব নির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা হচ্ছে, সেদিন তাঁকে দেখা না গেলেও, আজ শমীকের সঙ্গে দেখা করতে বিজেপি দফতরে দিলীপ ঘোষ। এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল হতে পারে। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এর অর্থ এটা নয়, যে সে দলের বাইরে চলে গেছেন।'

আরও পড়ুন, কলেজে কলেজে মনোজিৎ মডেল, ছবি প্রকাশ শুভেন্দুর

'ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয়, যে সে দলের বাইরে চলে গেছেন'

শমীক ভট্টাচার্য আরও বলেন, '১৫ দিনের মধ্যে সঙ্ঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। সংবাদমাধ্যম কিংবা আমাদের সমালোচক, যারা আমাদের, যারা আমাদের ঘৃণা করেন, তাঁরা বিজেপি সঙ্ঘবদ্ধতা বলে যেটা বোঝেন, আপনারা যারা রাজনীতি করে এসেছেন, এতদিন বিজেপি সংষ্কৃতিতে, আপনারা জানেন বিজেপির সংষ্কৃতি কী ? বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। ..কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না। কাউকে অন্য দলের লোক বলে দূরে সরিয়ে দেবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই।' 

'এটা অস্তিত্বরক্ষার সংকট, হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন..'

তিনি আরও বলেন,'এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে, তৃণমূলের অমৃতরস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম-রক্ত দিয়ে দেওয়ালে এঁকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী, যারা টিকিট কিনতে পারেননি, তাঁদেরও সঙ্গে নিন। ...আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্বরক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনষ্ক প্রগতিশীল মুসলমানদের জন্য, এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে,র ডিজাইনটার সঙ্গে জম্ম-কাশ্মীরের ডিজাইনটার কোনও পার্থক্য থাকবে না।' 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget