এক্সপ্লোর

Dilip Ghosh : 'যার কপালে আছে বাঁচবে, যার নেই সে যাবে' কেন এমন আশঙ্কা দিলীপের

কাঁকিনাড়া থেকে কুলপি। মিনাখাঁ থেকে মানিকচক। পঞ্চায়েত ভোটের আগে, কোথাও বোমা ফেটে বাচ্চাদের প্রাণ যাচ্ছে, কোথাও রক্ত ঝরছে!

কলকাতা : বসিরহাটে ( Basirhat ) গুলিবিদ্ধ পুলিশ মিনাখাঁয় বিস্ফোরণে নিহত শিশু। সাঁইথিয়ায় ( Sainthiya ) উড়ল ‘পা’ । বাসন্তীতে ( Basanti ) বোমা-গুলি । কেশপুরে ( Keshpur ) উড়ল আঙুল। কুলপিতে ( Kulpi ) বিস্ফোরণে জখম কিশোর । কাঁকিনাড়ায় বিস্ফোরণে শিশু-মৃত্যু । একের পর এক ভয়াবহ ঘটনা বঙ্গজুড়ে। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। বিরোধীরা সরব। পঞ্চায়েত ভোটের আগে ক্রমেই উত্তাপ চড়ছে বঙ্গভূমিতে। 

এই পরিস্থিতিতে ফের চাঁচাছোলা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। বললেন, '  বোমা বিস্ফোরণ এখন কোনও খবর নয়। সাধারণ ঘটনা হয়ে গেছে। যার কপালে আছে বাঁচবে, যার নেই সে যাবে।'  মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে দুই শিশুর জখম হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

Dilip Ghosh: ওন্দার বিজেপি বিধায়কের 'পৃথক রাঢ়বঙ্গ'-র দাবি খারিজ দিলীপের

কাঁকিনাড়া থেকে কুলপি। মিনাখাঁ থেকে মানিকচক। পঞ্চায়েত ভোটের আগে, কোথাও বোমা ফেটে বাচ্চাদের প্রাণ যাচ্ছে, কোথাও রক্ত ঝরছে! কিন্তু, এত বোমা-বারুদ আসছে কোথা থেকে? কতদিন এভাবে সন্ত্রাসের খেসারত দিতে হবে কচিকাঁচাদের? সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিভিন্ন মহলে। মানিকচকে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফের জখম হল দুই শিশু! অন্যদিকে, সেই দিনই ফের বোমার হদিশ মিলল কুলপিতে! এই প্রসঙ্গেই মুখ খুললেন দিলীপ। 

বোমা-বারুদের আঁচ থেকে নিস্তার পাচ্ছে না কচিকাঁচারাও। মঙ্গলবার দুপুরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে আমবাগানে খেলছিল দুই শিশু।  বলের মতো কিছু একটা দেখে, সেটা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে তারা। কিন্তু, দেখে সন্দেহ হওয়ায় বাড়ির লোকেরা সেটি ফেলে দিতে বলেন।  বাড়ির বাইরে ছুড়ে ফেলতেই প্রচন্ড শন্দে ফেটে যায় গোলাকৃতি জিনিসটি!

অন্যদিকে, মঙ্গলবারই কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালকে রাজ্য সরকারের সৌজন্য জ্ঞাপন প্রসঙ্গে দিলীপ খোঁচা দিয়ে বলেন, ' মিষ্টি খাইয়ে লাভ নেই। পশ্চিমবঙ্গ সরকার বিদ্বান, দূরদর্শী রাজ্যপালের অভিজ্ঞতা কাজে লাগালে ভাল হবে।' নতুন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মিষ্টি পাঠানো প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Service : সিঙ্গুরে প্যান্টোগ্রাফে সমস্যা ! হাওড়া তারকেশ্বর শাখায় ঘণ্টা তিনেক চলছে না ট্রেন, ভোগান্তি চরমে
সিঙ্গুরে প্যান্টোগ্রাফে সমস্যা ! হাওড়া তারকেশ্বর শাখায় ঘণ্টা তিনেক চলছে না ট্রেন, ভোগান্তি চরমে
West Bengal Assembly Election Live: কীভাবে কাটানো যাবে হরমুজ সঙ্কট? মোদি-ট্রাম্প কথা, গ্যাস বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরেও
কীভাবে কাটানো যাবে হরমুজ সঙ্কট? মোদি-ট্রাম্প কথা, গ্যাস বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরেও
Suvendu Adhikari : কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন ...
কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন ...
West Bengal Election 2026 : ভোট-প্রচারে ঘুঁটে দিলেন TMC প্রার্থী, ভোটারকে কোলে নিয়ে নাচলেনও, ক্যারাম খেলা দেখলেন মীনাক্ষী
ভোট-প্রচারে ঘুঁটে দিলেন TMC প্রার্থী, ভোটারকে কোলে নিয়ে নাচলেনও, ক্যারাম খেলা দেখলেন মীনাক্ষী

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Embed widget