এক্সপ্লোর

Dilip Ghosh: ওন্দার বিজেপি বিধায়কের 'পৃথক রাঢ়বঙ্গ'-র দাবি খারিজ দিলীপের

Dilip on Bankura Partition: জঙ্গলমহলকে পৃথক রাঢ়বঙ্গ জেলা করার দাবি তুললেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। যদিও দলের বিধায়কের মন্তব্যই খারিজ করে দিয়েছেন দিলীপ ঘোষ।

বাঁকুড়া: জঙ্গলমহলকে (Jangalmahal) পৃথক রাঢ়বঙ্গ জেলা করার দাবি তুললেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। (BJP Leader)। তাঁর দাবি, পঞ্চায়েতে ভাল ফল করলে এ নিয়ে তাঁরা চিঠি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও দলের বিধায়কের মন্তব্যই খারিজ করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)। 

প্রসঙ্গত,  মুড়াকাটা গ্রামে জনসংযোগের সময় বিজেপি বিধায়ক বলেন, 'রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত। তাই পঞ্চায়েত ভোটে বিজেপি ভাল ফল করলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র কাছে পৃথক রাজ্যের দাবি জানাবেন তাঁরা। এর আগে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে রাঢ়বঙ্গের দাবি জানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, 'পঞ্চায়েতে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরাও চিঠি আদানপ্রদান করব। রাঢ়বঙ্গ রাজ্যের আবেদন করব।' এর আগে এই দাবি শোনা গিয়েছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’ মুখে। ফের বিজেপির জনপ্রতিনিধির মুখে শোনা গেল জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাঢ়বঙ্গ রাজ্য গঠনের দাবি। শনিবার ওন্দা থানার মুড়াকাটা গ্রামে জনসংযোগমূলক প্রচারে বেরিয়েছিল বিজেপি।

সেখানেই অমরনাথ বলেন, 'আজ এখানে লক্ষ লক্ষ ছেলে আজকে বিভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পশ্চিমবাংলা আমাদের একনম্বর স্থানে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলব, গত কয়েকদিন আগে আমরা যে রাঢ়বঙ্গ, আমরা যে আলাদা রাজ্যের দাবি করেছিলাম বঞ্চনার প্রতিবাদে। বঞ্চনার যে শিকার, এই বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, আজকে বীরভূম, সর্বত্র আমরা বঞ্চনার শিকার। তাই এই এলাকার সচেতন মানুষ, সেই মানুষদের কাছে আবেদন করব, এই বাঁকুড়া জেলা এবং রাঢ়বঙ্গকে আপনারা সমর্থন করুন, আমাদের হাতকে শক্ত করুন, আমরা যাতে লড়াই করে আমাদের দাবিদাওয়া আদায় করতে পারি।'

আরও পড়ুন, সোনারপুরে শ্যুটআউটকাণ্ডে পুলিশের জালে আরও ১

কুণাল ঘোষ বলেন, 'তোমরা ভোটে হেরে গেছো, তাই বাংলাকে ডিস্ট্রাব করতে হবে।' বাঁকুড়া তৃণমূলের সহ সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষ কখনই বাংলা ভাগ চায় না। দক্ষিণবঙ্গ তথা বাঁকুড়া জুড়ে উন্নয়ন হচ্ছে। ওনার মাথা খারাপ হয়ে গেছে। নিজেরা সাংসদ বা বিধায়ক হিসেবে কোনও উন্নয়ন করেনি। এখন সেসব ঢাকতে এই কথা বলছে।' তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'বিধানসভা ভোটে গো-হারা হেরে, বাংলা ভাগের ষড়যন্ত্র করছে বিজেপি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Laxmir Bhandar : ৩০ লক্ষ ভুয়া অ্যাকাউন্টে বছরে ৫৪০০ কোটি টাকা চোরাপথে, তৃণমূল জমানায় 'লক্ষ্মীর ভাণ্ডারে' বেলাগাম দুর্নীতি !
৩০ লক্ষ ভুয়া অ্যাকাউন্টে বছরে ৫৪০০ কোটি টাকা চোরাপথে, তৃণমূল জমানায় 'লক্ষ্মীর ভাণ্ডারে' বেলাগাম দুর্নীতি !
ফের বাড়ছে গরম, ছুটি শেষ হতেই নয়া নির্দেশিকা স্কুলশিক্ষা দফতরের, এবার থেকে...
ফের বাড়ছে গরম, ছুটি শেষ হতেই নয়া নির্দেশিকা স্কুলশিক্ষা দফতরের, এবার থেকে...
Bengal News Live: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে পুলিশের সমন, ৫ জুনের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে পুলিশের সমন, ৫ জুনের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ
TMC News: ৩ তৃণমূল বিধায়কের সই পরীক্ষা করতে চায় এবার CID
TMC News: ৩ তৃণমূল বিধায়কের সই পরীক্ষা করতে চায় এবার CID

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget