এক্সপ্লোর

Dilip Ghosh : 'বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশ উগ্রপন্থী কার্যকলাপ'

Dilip Ghosh : গেরুয়া ব্রিগেডের দাবি, সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী!

রঞ্জিত সাউ, কলকাতা :  সংসদে স্মোককাণ্ডের মাষ্টারমাইন্ড ললিত ঝা-কে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা। এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বললেন, ' পশ্চিমবাংলা থেকে বোমা-বন্দুক উগ্রপন্থী ক্রিয়া কলাপ থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে' । 

ললিতের সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠতা?

ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি সামনে এনেছে বিজেপি।  গেরুয়া ব্রিগেডের দাবি,
সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী! সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়দের পরে এদিন বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডলে এই ছবিটি পোস্ট করা হয়েছে। অনেকগুলি ছবিকে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে একটি ফ্রেম।  সেখানে কোনও ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে, কোনওটায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সীর সঙ্গে ললিতকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে। বারবার কেন পশ্চিম বাংলার দিকে আঙুল ওঠে? উগ্রপন্থী গ্যাংস্টার লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না। এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেঁচে আছেন! নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা! নিজের দায়িত্ব পালন করতে পারে না।'  

 ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। বিরোধীদের প্রশ্ন,  আসন্ন লোকসভার যুদ্ধে হিন্দুত্ব অস্ত্রে শান দিতেই কি ব্রিগেডে গীতাপাঠের আয়োজন? এই বিষয়েও বিরোধীদের কার্যত তুলোধনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' যাঁরা ধর্মীয় উস্কানি দেখছেন তারা নিজেরাই চণ্ডী পাঠ শুরু করে দিয়েছেন। জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না! সবার করা উচিত, ভারতের সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে গীতার প্রচার চলছে। মানুষের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন গীতা পাঠ করে। কেউ যদি আয়োজন করেন তাহলে পুণ্য হচ্ছে। '  

 

আরও পড়ুন :

গ্যালারি থেকে আচমকা লাফ, নিরাপত্তার বেড়া ডিঙিয়ে স্প্রে বিশেষ গ্যাসও, অধিবেশন চলাকালীনই লোকসভায় হুলস্থুল কাণ্ড  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget