এক্সপ্লোর

Lok Sabha Security Breach: গ্যালারি থেকে আচমকা লাফ, নিরাপত্তার বেড়া ডিঙিয়ে স্প্রে বিশেষ গ্যাসও, অধিবেশন চলাকালীনই লোকসভায় হুলস্থুল কাণ্ড

Security Breach Lok Sabha: অধিবেশন চলাকালীন নিরাপত্তায় এত বড় গাফিলতি কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। 

নয়াদিল্লি: অধিবেশন চলাকালীন হুলস্থুল কাণ্ড লোকসভায়। ভিজিটর্স গ্যালারি চেম্বারে থেকে আচমকা ঝাঁপিয়ে পড়লেন দুই ব্যক্তি। সাংসদদের ডেস্ক পেরিয়ে, লাফিয়ে পৌঁছে গেলেন একেবারে মাঝামাঝি জায়গায়। ফ্লুরোসেন্ট গ্যাসের মতো হাতে কিছু ছিল তাঁর। হলুদ রংয়ের ওই গ্যাস  ছড়াতেও থাকেন তাঁরা, তাতে বারুদ জাতীয় কিছু ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অধিবেশন চলাকালীন নিরাপত্তার এতবড় গাফিলতি কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ওই দু'জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, সংসদের বাইরে থেকেও দু'জনকে আটক করা হয়েছে, এক পুরুষ এবং এক মহিলাকে। তাঁদের হাতেও গ্যাসের ক্যানিস্টার্স গিয়েছে।

বুধবার দুপুর ১টা বেজে ২ মিনিটে এই ঘটনা ঘটে বলে খবর। জিরো আওয়ার চলছিল লোকসভার শীতকালীন অধিবেশনে। সেই সময়েই হাতে স্মোক ক্যানিস্টার্স নিয়ে আচমকা লাফিয়ে পড়েন দুই যুবক, তা থেকে হলুদ রংয়ের গ্যাস ছড়িয়ে দিতে থাকেন তাঁরা।  লোকসভার চেম্বার, স্পিকারের আসনের দিকে তাঁরা এগিয়ে যান জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেররা যে ফুটেজ সামনে এসেছে, তাতে একজনের পরনে নীল রংয়ের শার্ট দেখা গিয়েছে। সাংসদদের ডেস্ক টপকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। অন্য জন ভিজিটর্স গ্যালারি থেকেই হলুদ গ্যাস ছড়িয়ে দিচ্ছিলেন। বেশ কিছু ক্ষণ ধরে তাণ্ডব চালানোর পর, লোকসভার নিরাপত্তারক্ষীরা তাঁদের কাবু করে ফেলেন।

বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি জানিয়েছেন, ওই দু'জনের কাছ থেকে ভিজিটর্স পাস উদ্ধার হয়েছে, যা বিজেপি-র মধ্যপ্রদেশের সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল। কিন্তু বিজেপি সাংসদের অফিস থেকে পাস পেলেও, পাঁচ ধাপের নিরাপত্তা বলয় পেরোতে হয় সংসদভবনে ঢোকার ক্ষেত্রে। সেখানেই বড় ধরনের গলদ ছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Adhir Chowdhury: 'হঠাৎ লাফিয়ে পড়ল ওরা...সাংসদরাই ধরে নিয়েছিল', রোমহর্ষক অভিজ্ঞতা অধীরের

কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম জানিয়েছেন, তিনি প্রথমে ভেবেছিলেন, ভিজিটর্স গ্যালারি থেকে কেউ বোধহয় পড়ে গিয়েছেন। কিন্তু দ্বিতীয় জনকে লাফিয়ে পড়তে দেখে সম্বিত ফেরে তাঁর। বুঝতে পারেন, নিরাপত্তা ভেদ করে বহিরাগতরা ঢুকে পড়েছেন। যে গ্যাস ছুড়ছিলেন ওই দুই যুবক, তা বিষাক্ত হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, তিনি চেয়ারের কাছে দাঁড়িয়ে কিছু নথিতে সই করতে যাচ্ছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে। তাতে হুলস্থুল শুরু হয়। অধিবেশন স্থগিত হয়ে যায় সাময়িক। দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

 

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget