এক্সপ্লোর

Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ

আজই বিধানসভায় সংশোধনী বিল পেশ করতে চলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 

কলকাতা : পঞ্চায়েতে দুর্নীতি রুখতেও নিয়ম বদলাচ্ছে রাজ্য় সরকার। আর এবার পঞ্চায়েত প্রধানদের হাত থেকে 'সিগনেটরি' ক্ষমতা কেড়ে নিয়ে তা পঞ্চায়েত সচিবদের হাতে তুলে দিতে চাইছে সরকার। আজই বিধানসভায় এই সংক্রান্ত একটি সংশোধনী বিল পেশ করতে চলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 

নতুন বিলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সই করতে পারবেন একমাত্র পঞ্চায়েত সচিব। এমনকী নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত প্রধান মিটিং না ডাকলে সচিবদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে পঞ্চায়েত এর মিটিং ডাকার।                    

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ একটি নতুন সংশোধনী বিল পেশ করতে পারেন শনিবার। এই প্রস্তাবিত আইনে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রধান (প্রধান) ও উপপ্রধানদের আর্থিক বিল এবং সরকারি নথিতে স্বাক্ষরের ক্ষমতা প্রত্যাহার করে সেই দায়িত্ব সরকারি আধিকারিক ও পঞ্চায়েত সচিবদের হাতে দেওয়ার প্রস্তাব রাখা হবে। সরকার মনে করছে এর ফলে তৃণমূল স্তরে দুর্নীতি কমবে এবং প্রশাসনিক কাজের গতি বাড়বে।

প্রস্তাবিত বিলে যে যে বিষয়গুলি থাকতে পারে - 

স্বাক্ষরের ক্ষমতা প্রত্যাহার: নির্বাচিত প্রধান ও উপপ্রধান আর আর্থিক বিল, পেমেন্ট অর্ডার বা সরকারি নথির প্রধান স্বাক্ষরকারী (Signatory Authority) থাকবেন না।   বদলে আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের দায়িত্ব থাকবে নির্দিষ্ট সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত সচিবদের ওপর। সরকারের মতে, দেশের অন্যান্য অনেক রাজ্যেও একই ধরনের ব্যবস্থা রয়েছে। 

প্রশাসনিক সঙ্কট মোকাবিলা: কোনও পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে, পঞ্চায়েতের কাজ চালিয়ে যেতে প্রশাসক বা বিকল্প সরকারি আধিকারিক নিয়োগ করা যেতে পারে। 

রাজ্য সরকার মনে করছে, পঞ্চায়েত প্রধানদের হাতে এখন  আর্থিক স্বাক্ষর ক্ষমতা আছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। রাজনৈতিক পরিবর্তনের পর বহু এলাকায় পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতি বা নিষ্ক্রিয়তার কারণে উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে বলে সরকার মনে করছে । নতুন আইন কার্যকর হলে সেই ধরনের অচলাবস্থা এড়ানো সম্ভব হবে।

মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত বাজেট নিয়ে বিধানসভায় আলোচনার সময় এই সংশোধনীর কথা উল্লেখ করেন।  

আরও পড়ুন : 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget