এক্সপ্লোর

Dilip Ghosh Marriage: বিয়ের আগে টেনশনে আছেন দিলীপ ঘোষ? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বললেন...

Dilip Ghosh Marriage News: দিলীপ ঘোষ মানেই রাফ অ্যান্ড টাফ। মনে যা আসে বলে দেন, আগুপিছু ভাবেন না। যে দিলীপ ঘোষকে মানুষ দেখে অভ্যস্থ, তিনি কি কিছুটা হলেও বদলে যাবেন?

কলকাতা: গোধূলি লগ্নে সাত পাক। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ। বৈদিক মতে তাঁর বিয়ে হবে। পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। বিজেপি নেতাকে শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই তাঁর বাড়িতে এসে হাজির হয়েছেন বিজেপির একাধিক নেতা। শুভেচ্ছাবার্তা এসেছে বিরোধী দল তৃণমূলের তরফ থেকেও। মমতা বন্দ্যোপাধ্যায় ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে (Dilip Ghosh)-কে। বিয়ে নিয়ে আদৌ কি ভাবছেন দিলীপ ঘোষ? কি চলছে মনের ভিতর? 

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ বলেছেন, 'আমার টেনশনের কিছু নেই। একটা দায়িত্ব পালন আর আমাদের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু করার করব। দুপুরবেলা আমি আমার পূর্বপুরুষকে পিণ্ড দিয়েছি, শ্রাদ্ধ করেছি। সন্ধেবেলা পরিণয় হবে। এটাই জীবনে বাকি ছিল। পরিক্রমা পূর্ণ হবে। সেটাই করছি। বাড়িতে মা আর আমি, আর কেউ নেই।'

দিলীপ ঘোষ মানেই রাফ অ্যান্ড টাফ। মনে যা আসে বলে দেন, আগুপিছু ভাবেন না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিয়ের সিদ্ধান্ত। যে দিলীপ ঘোষকে মানুষ দেখে অভ্যস্থ, তিনি কি কিছুটা হলেও বদলে যাবেন? উত্তরে দিলীপ বলছেন, 'বদলানোর কোনও কারণ নেই। এটা জীবনের একটা অধ্যায়। আমার এতদিন বিয়ে করার কোনও প্রয়োজন ছিল না। ব্যক্তিগত জীবনেও না। আমি স্বাবলম্বী। ২৪ ঘণ্টা আমি পার্টির জন্য কাজ করেছি। পরিবারের জন্য সময় ছিল না। এখন কিছু বাধ্যবাধকতা এসেছে। মায়ের কাছে আমি সারাজীবন থাকিনি। এখন উনিই আমার কাছে থাকতে এসেছেন। যখন আমার জটিল, কঠিন সময়, তখন এসেছেন। তখন থেকেই আছেন। এখন যদি আমি কাজ করতে চাই, এনাকে একটু ওঁর দিকে কে দেখবে? সেই জন্যই... যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি সব জেনেশুনে নিয়েছেন। তিনি আমার কাছে বলেছিলেন, আমি তখন রাজি হয়েছি মাত্র।'

দিলীপ জানিয়েছেন, রিঙ্কুই প্রথম তাঁর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সেই সময়ে দিলীপ ঘোষের কাছে রিঙ্কু ছিলেন আর পাঁচটা নেতা নেত্রী, কর্মীদের মতোই। সেই সময়ে বিয়ের প্রস্তাব শুনে নাকচ করে দিয়েছিলেন দিলীপ। বলেছিলেন, এইসব তাঁর চরিত্রে নেই। তবে পরবর্তীতে তিনি মায়ের কথা ভাবেন। মাকে দেখাশোনার জন্য ও লোক দরকার। দিলীপ আরও জানিয়েছেন, সবটা জেনেশুনেই রাজি হয়েছেন রিঙ্কু। আর মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget