এক্সপ্লোর

Dilip Ghosh : বাংলায় আর কে লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে? প্রচারে বেরিয়ে ঝাঁঝালো দিলীপ

Dilip Ghosh Against TMC : বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বললেন, 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি। পশ্চিমবাংলায় আর কে লড়াই করেছে?'

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, দিলীপ ঘোষের মন্তব্যে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। সে কথা কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে সোমবারই। জাতীয় নির্বাচন কমিশনের মতে, দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন । কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে যে, ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হতে হবে। কিন্তু সত্যই কি সতর্ক হবেন দিলীপ ? কারণ মঙ্গলবার প্রচারে বেরিয়েই আবার চাঁচাছোলা দিলীপ ঘোষ । এবার দিলীপের দাবি, পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন। 

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বললেন, 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি। পশ্চিমবাংলায় আর কে লড়াই করেছে?' প্রচারে বেরিয়ে  কার্যত ঝাঁঝালো সুর শোনা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। আরও উল্লেখযোগ্য একটি কথা বলেন তিনি। ' 'দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন, এরা কেউ বিজেপি ছিল না  । আমাদের লক্ষ লক্ষ কর্মীরা মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে। এদের সঙ্গে নিয়েই আমরা পরিবর্তন করব' , মন্তব্য দিলীপের। 

 

এ কথা বিজেপি, অবিজেপি সব রাজনৈতিক শিবিরই কম বেশি মানে যে, দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে রেকর্ড ১৮টি আসন জিতেছিল বিজেপি। বাংলায় বিজেপিকে পোক্ত করার কারিগর যে তিনিই, এমনটা মনে করেন তাঁর দলের অনেক নেতাও। কিন্তু কোনও কারণে একে একে রাজ্য় সভাপতি, সর্বভারতীয় সহ সভাপতির পদ হারান দিলীপ। তবু তিনি মাটি কামড়েই পড়ে ছিলেন মেদিনীপুরে।। দীর্ঘদিন ধরেই জোর জল্পনা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন কিছুটা কোণঠাসা। বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতেই দেখা গেল, দিলীপের জেতা কেন্দ্র থেকেই তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপি। মেদিনীপুরের পোক্ত জমি থেকে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। কিন্তু তা সত্ত্বেও তিনি দমেননি। একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছেন বিরোধী শক্তিকে। বিরোধী থেকে দল, এমনকী কমিশনও দিলীপকে সতর্ক করেছে। কিন্তু দিলীপ আছেন নিজের মেজাজেই। 

ঝড় নিয়ে দিলীপের মন্তব্যে ঝড় কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বিজেপি প্রার্থী। ঝড় কি বিজেপি তৈরি করে নাকি? তবে ঝড়-বন্যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ চায় তৃণমূল, যাতে কেন্দ্রের পাঠানো আর্থিক সাহায্য পকেটে পুরতে পারে, ফের বেলাগাম মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।  

আরও পড়ুন : 

'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের

 

সেরা শিরোনাম

Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget