এক্সপ্লোর

North Dinajpiur: দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমকে পরিষেবা বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের

West Bengal News: জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে নার্সিংহোম চালু থাকলে এলাকার মানুষ উপকৃত হবেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর: পরিকাঠামোর অভাবে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ। ইসলামপুরের (Islampur) একটি নার্সিংহোমকে এক মাসের জন্য সাসপেন্ড করল উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা স্বাস্থ্য দফতর। আগামী এক মাস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ। চিকিৎসাধীন রোগীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ: জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে নার্সিংহোম চালু থাকলে এলাকার মানুষ উপকৃত হবেন। তাঁদের দাবি, আগামী একমাস পর নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর তারপরই তার সাসপেশন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে লিখিত নির্দেশিকায় জানানো হয়েছে।                              

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত মাসে রঙ্গিলা খাতুন এবং রুবিনা খাতুন নামে দুই প্রসূতিকে ইসলামপুরের আশা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসার পরও প্রসূতির অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই দুই প্রসূতির মৃত্যু হয়েছিল। গত ২৬ সেপ্টম্বর উত্তর দিনাজপুরের স্বাস্থ্য দফতর জেলা শাসকের উপস্থিতিতে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই এই  নার্সিংহোমকে এক মাসের জন্য সাসপেন্ড করা সিদ্ধান্ত নেওয়া হয়। নার্সিংহোমে ভর্তি থাকা রোগীদের বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়। এদিন সকালেই নার্সিংহোম পরিদর্শনে যান ইসলামপুর মহকুমা আধিকারিক অনুরাধা লামা। কর্তৃপক্ষ আজকের মধ্যে রোগীদের সরিয়ে না দিলে শুক্রবার প্রশাসনিকভাবে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে সরিয়ে দেবে স্বাস্থ্য দফতর।                                         

এদিকে শিশুমৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে আরেক জেলায়। আর এই অভিযোগ এদিন বর্ধমান মেডিক্যাল কলেজে বিক্ষোভ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার। বর্ধমান থানায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় হাসপাতালের সুপার জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।                         

আরও পড়ুন: WB Dengue: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, টাস্ক ফোর্স গঠন মালদায়, জলপাইগুড়িতে বৈঠক জেলা স্বাস্থ্য দফতরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget