এক্সপ্লোর

District News: ত্রাণসামগ্রী ফেরত দিতে এবার বারাসাতের বিধায়ককে ফোন প্রাক্তন বিধায়ক চিরঞ্জিতের

TMC News: তকাল থেকে ফোন করে তাঁর কাছে থাকা সমস্ত ত্রাণসামগ্রী ফেরত নিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন চিরঞ্জিত।

সমীরণ পাল ও শান্তনু নস্কর, বারাসাত ও বাসন্তী: বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের পর বারাসাতের প্রাক্তন তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বারাসাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক এর সঙ্গে থাকা ত্রাণ সামগ্রী ফেরত দেবার জন্য এবার বারাসাতের সদ্যজয়ী বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলেন চিরঞ্জিত। গতকাল থেকে ফোন করে তাঁর কাছে থাকা সমস্ত ত্রাণসামগ্রী ফেরত নিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন।

অপরদিকে, বাসন্তীতে একটি গুদাম সরকারি ত্রাণ লুকিয়ে রাখার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ক্যানিং ২নং ব্লকের আঠারোবাকি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাইদুল সরদার সরকারি ত্রাণ এলাকার মানুষজনকে না দিয়ে বাসন্তীর তালদা এলাকায় নিজস্ব গোডাউনে লুকিয়ে রেখেছেন। এই গোডাউনেই নাকি ভর্তি রয়েছে ২০২০ সালের আমফানে ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য সরকারি সাহায্য। এলাকা ঘিরে রেখেছে বাসন্তী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

অপরদিকে, বসিরহাটেও দেখা গেল উলট পুরান। বিক্ষোভ এড়াতে নিজের কাছে থাকা সরকারি ত্রাণ সামগ্রী সরকারের কাছে ফেরত দিতে প্রশাসনের দারস্ত হয়েছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে একের পর এক তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধানের বাড়ির ও পার্টি অফিসের গোডাউন থেকে যখন অজস্র ত্রাণ সামগ্রী উদ্ধার করছে সাধারণ মানুষ, আর তার ক্ষোভ আছড়ে পড়ছে নেতৃত্বদের উপরে। সেখানে নিজের দায় ঝেড়ে ফেলতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তার বিধায়কের পদের মেয়াদ শেষ হওয়ার পরেরদিন বসিরহাটের মহাকুমা শাসক কে তিনি জানান তার কাছে থাকা ত্রাণ সামগ্রী উদ্ধার করে নেয়া হয় যেন। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। প্রশাসনের কাছ থেকে তিনি কোন সদুত্তর পাননি।

অবশেষে বসিরহাটের মহাকুমা শাসক ও বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে লিখিত আকারে জানান তার বিধায়ক থাকাকালীন তার কাছে গঠিত সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যাওয়া হোক। তৃণমূলের প্রাক্তন বিধায়ক এর এই আবেদনকে সাড়া দিয়ে গতকাল বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রাক্তন বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দোপাধ্যায়ের নিজের বাড়ির গোডাউনে থাকা অজস্র শাড়ি কাপড় ত্রিপল ও সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এ বিষয় নিয়ে সপ্তসী বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগে কোন বিধায়ক তার কাছে গচ্ছিত থাকা ত্রাণ সামগ্রী ও সরকারের দেওয়া অনুদান ফেরত দিয়েছে কি, আমার জানা ছিল না। এটা কিভাবে ফেরত নিতে হয় সেটা প্রশাসনের কাছেও নির্দিষ্ট কোন নির্দেশিকা ও ছিল না। এই প্রথম বিধায়ক হিসেবে সিদ্ধান্ত নিয়েছি সরকারের মাল সরকারকে ফেরত দেওয়ার। নিজের দায়ী ঝেড়ে ফেলার জন্য নয়, এটা এখন যখন আমার প্রয়োজন নেই তাই আমি প্রশাসনকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছি। 

এ বিষয় নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রাজেন্দ্র সাহা, স্পষ্ট জানিয়েছেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় কে সাধুবাদ জানানো উচিত। তার মতো চিন্তাধারার তৃণমূলের সমস্ত বিধায়করা যদি হতেন তাহলে এত চোরের উৎপাত ও রাজ্যজুড়ে লুটপাট চলতো না। তার এই পদক্ষেপকে সাধুবাদ জানাই।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget