এক্সপ্লোর

Domkol Police: ডোমকলে অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ

West Bengal Police: পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইনে অভিযুক্ত ছিলেন আজমত শেখ। তাকে ধরতে গেলেই পুলিশের উপর আক্রমণ করা হয় বলেই অভিযোগ। যে সব পুলিশ কর্মী আহত হন, তাঁদের এই মুহূর্তে চিকিৎসা চলছে বলেই খবর।

রাজীব চৌধুরী, ডোমকল, মুর্শিদাবাদ: ডোমকলে অভিযুক্তকে ধরতে গিয়ে 'আক্রান্ত' হল পুলিশ । জানা গিয়েছে, ডোমকলে অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখকে ধরতে যায় পুলিশ । আর সেখানে চায়ের দোকানে সামনেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ । জানা গিয়েছে, সেই সময় তাঁকে ধরতেই পুলিশের ওপর চড়াও অভিযুক্তের সহযোগীরা ।

আরও পড়ুন: লাদাখে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন মেজর জেনারেল-সহ ৩ সেনা আধিকারিক

জানা গিয়েছে, পুলিশকে মারধর করার পর অভিযুক্ত আজমত শেখকে নিয়ে পালিয়ে যায় তারই দলবল । ওই ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৭ জন । যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক । এখনও কোনও খোঁজ পাওয়া হয়নি আজমত শেখের । 

পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইনে অভিযুক্ত ছিলেন এই আজমত শেখ । আর তাকে ধরতে গেলেই পুলিশের উপর আক্রমণ করা হয় বলেই অভিযোগ । যে সব পুলিশ কর্মী আহত হন, তাঁদের এই মুহূর্তে চিকিৎসা চলছে বলেই খবর । এরপর আরও বড় বাহিনী পৌঁছায় ডোমকলে । সেখানে গিয়ে আক্রমণের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ । এর মধ্যে রয়েছেন ২ জন মহিলা ।

আরও পড়ুন: পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার এই নিয়মগুলো জানেন কি? নাহলে কিন্তু সমস্যা অনেকটা বাড়বে

ডোমকলের এই এলাকায় একাধিক দুষ্কর্ম ঘটে । আর এই আজমত শেখ অনেক দিন ধরেই পুলিশের নজরে ছিল বলে জানা গিয়েছে । উল্লেখ্য, আগের সপ্তাহেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুরে গয়নার দোকানে ডাকাতি হয় । জানা গিয়েছে, সেদিন গয়নার দোকানে গ্রাহক সেজে ঢুকে আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র দেখিয়ে ডাকাতি করার ঘটনা ঘটেছে । সোনার দোকানের তরফে বলা হচ্ছে বিপুল পরিমাণ সোনার গয়না লুঠ হয়েছে দোকান থেকে । জানা গিয়েছে, প্রথমে গ্রাহক সেজে ওই দোকানে ঢোকে দুষ্কৃতীরা। তারপর দোকানে থাকা কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি করা হয় । এমনই বলছেন ওই দোকানে থাকা নিরাপত্তারক্ষীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে দোকানের এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ । দুষ্কৃতীদের খুঁজতে এলাকায় নাকা তল্লাশি পুলিশের । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পূর্ব-পরিকল্পিত ঘটনা । আগে থেকে ছক কষেই দোকানে হানা দিয়েছিল দুষ্কৃতীরা, এমনই মনে করেছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা ।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget