এক্সপ্লোর

Durga Puja 2021 : মহালয়ার আগে আর সপ্তাহ ২, অঝোরে বৃষ্টিতে থমকে প্যান্ডেলের কাজ, প্রতিমা গড়া !

' মহালয়ার ২ সপ্তাহ আগে এই ছবি দেখা যায় না। জানি না কীভাবে শেষ হবে। খুবই চিন্তায় আছি।'  বলছেন পুজো উদ্যোক্তারা

অরিত্রিক ভট্টাচার্য, সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাতাসে পুজোর গন্ধ। কিন্তু মুখ ভার আকাশের। রবিবার রাত থেকে অঝোরে বৃষ্টির জেরে গোটা দিন থমকে থাকল প্যান্ডেলের কাজ থেকে প্রতিমা গড়া, সবকিছু। এবছর ৬ অক্টোবর মহালয়া।  হাতে আর মাত্র ২ সপ্তাহ। অথচ কুমোরটুলি সর্বজনীনের প্যান্ডেলের কাজ এখনও ঢের বাকি। তার উপর বৃষ্টির জেরে এদিন কাজে হাতই লাগাতে পারেননি শিল্পী ও কর্মীরা।

কুমোরটুলি সর্বজনীনের  উদ্যোক্তা দেবাশিস ভট্টাচার্য জানালেন, ' মহালয়ার ২ সপ্তাহ আগে এই ছবি দেখা যায় না। জানি না কীভাবে শেষ হবে। খুবই চিন্তায় আছি।' 

ছবিটায় কোনও ফারাক নেই বাগবাজার সর্বজনীনেও। প্যান্ডেল বলতে শুধুই বাঁশের কাঠামো তৈরি হয়েছে। শিল্পীরা বলছেন, কোভিড আবহে এমনিতেই দেরিতে কাজ শুরু হয়েছে, তারপর এক এক দিন করে নষ্ট হচ্ছে, উদ্যোক্তা থেকে শিল্পী, সবার কপালে ভাঁজ। 

মণ্ডপ শিল্পী অনির্বাণ দাস জানালেন, ' এমনিতেই বাজেট কম, দেরিতে কাজ শুরু, তার উপর বৃষ্টি, কাজের অসুবিধা হয়েছে। অন্য সময় হাতে টাকা থাকে, এবার তাও নেই সেভাবে'

টানা বৃষ্টির জেরে কুমোরটুলির পটুয়াপাড়া এদিন ছিল কার্যত প্লাস্টিকবন্দি! রং চাপানোর আগে, এই সময় রোদে মূর্তি শুকানোর কথা। কিন্তু কোথায় রোদ! টানা বৃষ্টির জেরে প্লাস্টিক সরানোর সাহস পাচ্ছেন না শিল্পীরা।  সব মিলিয়ে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই, যেন অসুর হয়ে দেখা দিয়েছে প্রকৃতি! এই পরিস্থিতিতে দুর্গতিনাশিনীর দিকেই তাকিয়ে রয়েছেন সবাই...

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।  
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।  

 

সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget