এক্সপ্লোর

Purba Bardhaman News: ৫০০ বছর ধরে একই প্রতিমা, অষ্টমীতে মাছের টক বাধ্যতামূলক, বৈকুণ্ঠপুরের জয়দুর্গা অভিনব একাধিক কারণে

Durga Puja 2025: পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের জয়দুর্গার খ্য়াতি গোটা রাজ্যে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাঙালির বারো মাসে তেরো পার্বণই নেই শুধু, হাজারো আচার-উপাচারও রয়েছে। বৈকুণ্ঠপুরের জয়দুর্গাই তার সবচেয়ে বড় উদাহরণ। এখানে দেবী জয়দুর্গারূপে পূজিত হন। দেবীর আবাহন হলেও, বিসর্জন হয় না। দেবী এখানে দশভুজা নন, চতুর্ভুজা। অষ্টমীর ভোগে দেবীকে মাগুর মাছের টক দেওয়া হয় নিয়ম মেনে। (Durga Puja 2025)

পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের জয়দুর্গার খ্য়াতি গোটা রাজ্যে। শেরশাহ তখনও মসনদে বসেননি, সেই সময় যে মূর্তির আরাধনা হতো, আজও সেই একই মূর্তিতে পূজিত হন জয়দুর্গা। অর্থাৎ যুগ যুগ ধরে একই মূর্তির পুজো হচ্ছে সেখানে। দেবীমূর্তির বিসর্জন হয় না। হয় অঙ্গরাগ। নির্দিষ্ট সময় অন্তর প্রতিমাকে কাপড়, গয়না, প্রসাধনীতে সাজানো হয়। (Purba Bardhaman News)

বৈকুণ্ঠপুরের জয়দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা। কথিত রয়েছে, বৈকুণ্ঠপুরের ব্যানার্জিবাড়ির এক সদস্য নিজে তন্ত্রসাধনা করতেন। নদীর পাড়ে কুটির নির্মাণ করে তন্ত্রমতে তিনিই পুজো শুরু করেন। পরবর্তীতে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ স্বপ্নাদেশ পেয়ে দেবীর জন্য মন্দির তৈরি করে দেন। তবে তন্ত্রমতে পুজোর রীতি আজও অপরিবর্তিত রয়েছে।  

বৈকুণ্ঠপুরের জয়দুর্গা পঞ্চমুণ্ডির আসনে বিরাজমান। তন্ত্রসাধক নিজেহাতে মাটি দিয়ে প্রতিমার যে মূর্তি তৈরি করেছিলেন, সেটিতেই প্রতিবছর পূজিত হন জয়দুর্গা। গত ৫০০ বছরে এই ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি। দেবী এখানে সপরিবারে নয়, বরং একাই বিরাজমান। এখানে দেবীর প্রতিমাও বেশ অভিনব। কারণ অসুরের গায়ের রং সবুজ। কেন এমন রং, তার কারণ জানা যায় না। কবে গোড়া থেকেই অসুরের গায়ের রং সবুজ বলে জানা শোনা যায়। 

দেবী এখানে ঘরের মেয়ে। ব্য়ানার্জি পরিবার তাঁকে কাছছাড়া করতে চায় না। আর তাই গত ৫০০ বছরেরও বেশি সময় ধরে দেবীও বৈকুণ্ঠপুরকে আগলে রেখেছেন। শোনা যায়, মৃত্যুর আগে ওই তান্ত্রিক বৈকুণ্ঠপুরের বাসিন্দা তিনকড়ি বন্দ্যোপাধ্য়ায়কে পুজোর দায়িত্ব দেন। সেই থেকে গত ১১ পুরুষ ধরে তন্ত্রমতে জয়দুর্গার পুজো হয়ে আসছে।

বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ দানধর্মের জন্য পরিচিত ছিলেন। প্রচুর জমিজমা দান করেছিলেন তিনি। সেই জমির আয় থেকেই পুজোর যাবতীয় খরচ মেটানো হয়। জয়দুর্গার সন্ধিপুজোয় রাজার নামে সঙ্কল্প হয় আজও। পুজোর দিনগুলি ছাড়াও, সারাবছর দেবীর নিত্যসেবা হয়। দু’বেলা ভোগ নিবেদন করা হয় দেবীকে। সন্ধ্য়ারতির পর দেওয়া হয় শীতলভোগ।

এই পুজোয় বলি হয়। দেবির পছন্দের মাছের নানা পদ থাকে ভোগে। এর মধ্যে অষ্টমীতে মাগুর মাছের টক অতি অবশ্য়ই দিতে হয়। ব্যানার্জি বাড়ির লোকজন এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। সারা বছর ব্যস্ত থাকলেও, পুজোর চারদিন সকলে একত্রিত হন। হই-হুল্লোড়, খাওয়াদাওয়া, নানা অনুষ্ঠান চলে।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Jadavpur University |
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget