এক্সপ্লোর

Chorbagan Stampede: চোরবাগানে ঠাকুর দেখতে বেরিয়ে প্রাণ যায় ১৯ জনের, সিট গঠন করল রাজ্য, কারা করবেন তদন্ত?

Durga Puja: কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা করে সিট গঠন রাজ্য সরকারের।

কলকাতা: চোরবাগানে (Chorbagan) মর্মান্তিক বিপর্যয়ে ঠাকুর দেখতে বেরিয়ে প্রাণ গিয়েছিল ১৯ জনের। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। চোরবাগান কাণ্ডে সিট গঠন করল রাজ্য সরকার।

কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা করে সিট গঠন রাজ্য সরকারের। চোরবাগানে অত্যাধিক ভিড়, প্রতিকূল আবহাওয়া, গেট ম্যানেজমেন্ট, গুজব, ইলেকট্রিক্যাল ফেলিওর, প্রবেশ ও বেরনোর পথের অপ্রতুলতা, কাঠামোগত ত্রুটি ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা - এমন সব দিক উঠে আসছে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে।

সিটের চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। সিটে রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের প্রিন্সিপাল সেক্রেটারি। সিটে রয়েছেন পশ্চিমবঙ্গ এসটিএফের ডিজি ও আইজি। সিটে থাকছেন রাজ্য স্বরাষ্ট্র দফতরের একজন প্রতিনিধি, যিনি জয়েন্ট সেক্রেটারি পদের নীচে নন।

সিটের সদস্য কারা? পুলিশের ডিজি ও আইজি দফতরের প্রতিনিধি, যিনি পুলিশের এডিজি পদের নীচে নন। সিটে থাকছেন কলকাতার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রতিনিধি। তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে সিট, আজ থেকেই নির্দেশ লাগু।

কী হয়েছিল চোরবাগানে?

দুর্গাপুজোর আনন্দের মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটে। চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে নেমে আসে মৃত্যুমিছিল! পুজো দেখতে গিয়ে সেখানে প্রাণ যায় ১৯ জনের। মৃতদের মধ্যে একজন শিশু ও ১২ জন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। মণ্ডপে হুড়োহুড়িতে পিষ্ট হয়ে আহত হন ২৫ জন। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, "যারা মারা গিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং একটি করে সরকারি চাকরি দেওয়া হবে গ্রুপ ডি-তে।"

আরও পড়ুন: বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তি, আজ বিজয়া দশমী, নয়াদিল্লিতে মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলার উন্মাদনা

চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতদের পরিবারের পাশে থাকার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি ঘোষণা করেন, "যাঁরা আহত হয়েছেন, তাঁদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার গ্রহণ করবে। যে হাসপাতালে তাঁরা ভর্তি হতে চান সেখানে আমরা চিকিৎসা করাব। এবং প্রত্যেক আহত ব্যক্তিকে ৫ লক্ষ করে টাকা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করব।" 

আরও পড়ুন: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
GKSS Poll: বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget