এক্সপ্লোর

Durga Puja 2026: কড়া নিরাপত্তায় মোড়া বিসর্জনের ঘাটগুলি, তদারকিতে ১৮ জন IPS! ক্রেন বদলে রাখা হয়েছে ট্রলি, কুলি

Durga Puja Visarjan: আজ বাবুঘাটে এসে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি - 'ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন'। তিথিমতে দশমী পড়তেই তাই বাজল বিদায়-ঘণ্টা। আজ বিচ্ছেদের দশমী। নিয়ম মেনে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ। ঘট বিসর্জনের পর সিঁদুরখেলা। গঙ্গার ঘাটে ঘাটে শুরু বিসর্জনের পালা। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। তবে এই বছর চোরবাগানে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, তার কারণে কলকাতা থেকে জেলায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। আজ কলকাতা-সহ রাজ্যের ৪ জায়গায় বিসর্জন প্রক্রিয়ার তদারকিতে থাকবেন, ১৮ জন IPS।

বিসর্জনের আগে, ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

আজ বাবুঘাটে এসে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০২৬ সালের দুর্গাপুজোয় চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক ঘটনা ঘটেছে, পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে ১৯ জনের। সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, কোনোরকম দুর্ঘটনা ছাড়াই যাতে সুস্থভাবে দেবীর বরণ এবং ভাসান সম্পন্ন হতে পারে, সেই কারণে কলকাতা থেকে জেলায় আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজ থেকে কলকাতার ঘাটে ঘাটে থাকবেন ১২ জন IPS। হাওড়ায় ২ জন, ব্যারাকপুরে ২ জন ও চন্দননগরে ২ IPS-কে দায়িত্বে রাখা হয়েছে।

প্রতিমা নিরঞ্জনের জন্য এবার নিমতলায় ৯টা ট্রলি রাখা হয়েছে। বাবুঘাটে রাখা হয়েছে ১২ টা ট্রলি। ভাসানের ব্যবস্থাপনায় ৩০০ জন কুলিকে রাখা হয়েছে। সমস্ত ব্যবস্থা আজ নিজে খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। বিসর্জনের ঘাটে রয়েছে NDRF-এর টিম। প্রতিমা নিরঞ্জনের পরে সঙ্গে সঙ্গে যাতে কাঠামো সরিয়ে ফেলা হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলিতে লাগানো হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। আজ প্রতিমা বিসর্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাবুঘাটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। এদিন বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরে, জলপথেও ঘাটগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু ঘাটে নয়, জলপথেও টহল দেবে নিরাপত্তারক্ষীরা। এদিন পুলিশ এবং NDRF-এর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আগে এই কাজগুলি রাজ্য সরকার এবং পুলিশ সামলালেও, বাড়িত সতর্কতার জন্য মোতায়েন করা হয়েছে NDRF।

 

আরও পড়ুন: CPM Book Stall Controversy: 'সব পার্টি অফিস খোলা আছে, সেখানে বই রাখুন..', সিপিএমের বুক স্টল ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর ভিন্ন মত

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Plane Hijack Threat: বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Indas Murder: মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন, ইন্দাসে গ্রেফতার স্বামী
মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন, ইন্দাসে গ্রেফতার স্বামী
Jahangir Khan Pushpa: গতকালের পর আজ ফের ভাঙা শুরু হল জাহাঙ্গিরের বেআইনি বাড়ি ভাঙার কাজ
Jahangir Khan Pushpa: গতকালের পর আজ ফের ভাঙা শুরু হল জাহাঙ্গিরের বেআইনি বাড়ি ভাঙার কাজ
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget