এক্সপ্লোর

CPM Book Stall Controversy: 'সব পার্টি অফিস খোলা আছে, সেখানে বই রাখুন..', সিপিএমের বুক স্টল ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর ভিন্ন মত

Suvendu Adhikari: পরপর সিপিএমের বুক স্টল ভাঙা ঘিরে বিজেপির অন্দরেই শোনা গেছে সমালোচনার সুর

সত্যজিৎ বৈদ্য, ঐশী মুখোপাধ্যায়, সুজিত মণ্ডল, কলকাতা: রাজ্যের নানা প্রান্তে ভাঙচুর চলছে সিপিএমের বুক স্টলে। বিজেপি আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বামেরা। যা নিয়ে বিজেপির অন্দরেই শোনা গেছে সমালোচনার সুর। মঙ্গলবার এনিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ভিন্ন মত শোনা গেল তাঁর গলায়। 

দিকে দিকে সিপিএমের বুক স্টলে হামলা, ভাঙচুর, আগুন! অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদল বিজেপির দিকে। এই আবহে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'আমরা সব বই প্রেমী। কিন্তু আপনি পুষ্পাঞ্জলি দেবেন না। নবমীর আরতি করবেন না। সিঁদুর খেলবেন না। আপনি হাতে ডোর লাগাতে গেলে বলবেন না না লাগাবেন না। টিকা লাগাতে গেলে বলবেন না না লাগাবেন না।আপনি গলায় তুলসি রাখবেন না। সনাতনী হিন্দুত্বের যে পরম্পরা-ঐতিহ্য আছে, তার বিরোধিতা করবেন। তারপর আপনি গিয়ে বলবেন যে দুর্গাপুজোর সামনে গিয়ে বই দোকান বানাবেন।'

সিপিএমের স্টল ভাঙা নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন সুর

পরপর সিপিএমের বুক স্টল ভাঙা ঘিরে বিজেপির অন্দরেই শোনা গেছে সমালোচনার সুর। অর্থমন্ত্রী ও বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত বলছেন, 'এ তো গুন্ডামি হচ্ছে। গেরুয়া পরে গুন্ডামি। এই জিনিসগুলো আমি কোনওভাবেই সমর্থন করতে পারি না। আমি লজ্জিত জানেন, কেন, এটা আরও লজ্জিত কেন, যারা করছে, তারা আমাদের দলের নামে করছে। এরা কে? এদের কে দায়িত্ব দিয়েছে এটা করার? এরা আমাদের পার্টিকে, আমাদের সরকারকে বদনাম করছে।' অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, 'কোনও রাজনৈতিক দল স্টল দিতে পারে। এটা তাদের অধিকারের মধ্য়ে পড়ে। বুলডোজার নিয়ে চলে যাচ্ছে, এটাকে সমর্থন করব এটা কল্পনা করাও পাপ। এ ধরনের ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী যদি যুক্ত থাকে, আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্য়বস্থা নেব।'

শুধু বিজেপির একাংশই নয়, তাৎপর্যপূর্ণ মন্তব্য় করেছেন RSS নেতা জিষ্ণু বসু। RSS পূর্ব ক্ষেত্রের সহ ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলছেন, 'কারও বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই। যারা এরকম ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে অন্য়ের আদর্শকে বলার অধিকার দিচ্ছেন না, বুকস্টল করতে দিচ্ছেন না, বুকস্টল ভেঙে দিচ্ছেন তারা ভারতবর্ষকেও বোঝেননি। তারা হিন্দুদের নাম নেওয়ার যোগ্য় নন।'

শুভেন্দু অধিকারীর ভিন্ন মত

এসবের মধ্যেই মঙ্গলবার সম্পূর্ণ ভিন্ন মত শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'যারা দুর্গাপূজাকেই মানে না, যে কোনও পূজাকেই মানে না, যাঁরা বেদ, উপনিষদ, গীতা--তাকেই স্বীকার করে না, তাদেরকে পুজোর সময় বই বিক্রি করতে না দেওয়াই ভাল, আপনি পার্টি অফিসের ভিতরে বই রাখুন লাইব্রেরি বানিয়ে, আপনার সব পার্টি অফিস খোলা আছে। অফিসে গিয়ে যাঁর দরকার সে মার্কসীয় তত্ত্ব নেবে, এগুলো সব বিদেশি তত্ত্ব। আমরা আমাদের ভারতীয় তত্ত্বে বিশ্বাস করি। সুভাষবাবুর তত্ত্ব, স্বামী বিবেকানন্দের তত্ত্ব এগুলোতে আমরা বিশ্বাস করি। আমরা গীতাকে শুধু ধর্মগ্রন্থ নয়, বিজ্ঞান বলে মনে করি।'

বুকস্টল ভাঙার বিরোধিতা করে, সিপিএমের পাশে দাঁড়িয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে সিপিএমের বুকস্টল ভাঙাকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। 

 

আরও পড়ুন: Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
Weather Updates: কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Advertisement

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget