Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
Durga Puja Weather Forecast: দুর্গাপুজোর কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেমন আবহাওয়া থাকবে? কোথায় কোথায় বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস।

কলকাতা : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ১৫ অক্টোবর সারা দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দুর্গাপুজোর কয়েকদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং কলকাতার আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন সবিস্তারে।
দক্ষিণবঙ্গ
১৫/১০/২০২৬ - হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলির দু-এক জায়গায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৬/১০/২০২৬ - দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বাকি জেলাগুলির দু-এক জায়গায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭/১০/২০২৬ - হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
১৮/১০/২০২৬ থেকে ২২/১০/২০২৬ - দক্ষিণবঙ্গের সব জেলায় এই সময় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
আজ, ১৫ অক্টোবর, সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম বর্ষা বিদায় নিয়েছে। https://t.co/TgKLIgLdwn
— IMD Kolkata (@ImdKolkata) October 15, 2026
Past 24 Hrs. (Till 0830 HRS IST of Today) Daily Weather Summary over West Bengal, Date: 15.10.2026 https://t.co/oquakK9QoU
— IMD Kolkata (@ImdKolkata) October 15, 2026
উত্তরবঙ্গ
১৫/১০/২০২৬ - উত্তরবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
১৬/১০/২০২৬ - হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার এক-দু জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
১৭/১০/২০২৬ - হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার এক-দু জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
১৮/১০/২০২৬ - দার্জিলিং এবং কালিম্পঙের দু-এক জায়গায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
১৯/১০/২০২৬ থেকে ২২/১০/২০২৬ - উত্তরবঙ্গের সব জেলায় এই সময় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতা
- ১৫ অক্টোবর পঞ্চমীর দিন সাধারণত মেঘলা আকাশ থাকবে। হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
- ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন বিকেলের দিকে হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
- ১৭ অক্টোবর আংশিক মেঘলা আকাশ থাকবে, বিকেলের দিকে সাধারণত মেঘলা হতে পারে। কিছু কিছু এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
- ১৮ থেকে ২০ অক্টোবর আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
- ২১ ও ২২ অক্টোবর প্রধানত পরিষ্কার আকাশ, বিকেলে মেঘলা হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বিনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
Before You Go
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন























