এক্সপ্লোর

Durga Pujo: দর্শনার্থীদের জন্য বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো! নিভিয়ে দেওয়া হল আলো, বসল ব্যারিকেড

মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা।

কলকাতা: পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা। তাঁদের অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তারা চলে যাচ্ছে অন্য় পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা। দর্শনার্থীদের জন্য় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়। এনিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এরপরই কলকাতা পুলিশের তরফে প্রতিক্রিয়া জানান হয়েছে। 'দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। আমরা তো কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি। এরপরে কেউ সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্ক যেতেই পারে। পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না', মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে বিতর্কে দাবি পুলিশ কমিশনারের। 

অন্যদিকে, শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত বাধল। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ তুললেন, বিজেপি নেতা ও পুজোর উদ্যোক্তা সজল ঘোষ। তাঁর অভিযোগ, পুজোর যে থিম, অপারেশন সিঁদুর, তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ। যদিও এই অভিযোগ মানতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। তাঁর বক্তব্য, মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয়, পুলিশ তাই করছে। 

শুক্রবার চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন অমিত শাহ। আর শনিবারই একেবারে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্য়কর দাবি করলেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে তুললেন অসহযোগিতা, হেনস্থার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ! দিলেন পুজো বন্ধ করে দেওয়ার মতো হুঁশিয়ারিও!

সজল ঘোষ বলেন, 'প্রতি বছর পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতামি, অসহযোগিতার কথা বলছি না, আমাদের সম্মুখীন হতে হচ্ছে। এই রকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সঙ্গে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সঙ্গে মারপিট করে, ঝগড়া করে, প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়।' 

বিজেপি নেতার কথায়, 'সরকার যে চক্রান্ত করেছে, ৪০ ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে, ১৫ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু, গাধার মতো, যেখানে ৭০০ মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার বিভিন্ন রাস্তা ঘুরিয়ে ১৫ ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এতটা প্রতিহিংসাপরায়ণ যে, সিভিক ভলান্টিয়ার তারা প্রতি বছর নেয়, স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলান্টিয়ার ছিল, সমস্ত সিভিক ভলান্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget