এক্সপ্লোর

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু

Durgapur Asansol Metro Railway Survey: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে মেট্রো পথ, খবর মেট্রো কর্তৃপক্ষ সূত্রে।

পশ্চিম বর্ধমান: এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু। সমীক্ষা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা 'রাইটস'। বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর তৈরি হবে DPR বা ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট। দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে মেট্রো পথ, খবর মেট্রো কর্তৃপক্ষ সূত্রে। একইভাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যেও চালু হতে পারে মেট্রো পরিষেবা। মেট্রো সিটির পাশাপাশি রাজ্যের ছোট শহরেও মিলবে মেট্রো পরিষেবা। বিজেপি সরকারের প্রথম আর্থিক বাজেটের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন

২০২৬ এর বাজেটে ঢেলে সাজিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  শহর কলকাতা, পেরিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলেও মেট্রো রেলের সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এবার এই ঘোষণা করা হয়। মূলত, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের বাণিজ্যিক কেন্দ্র। পাশাপাশি দুর্গাপুর-আসানসোল এরাজ্যর অন্যতম বড় শিল্পাঞ্চলও। ব্যবসা, শিক্ষা এবং চিকিৎসাগত কারণে, রোজ প্রচুর মানুষ কাজ এখানে সফর করেন। তার উপর শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার দরুণ, এই অঞ্চলে মেট্রো রেল, গণপরিবহণ ব্যবস্থা আরও মসৃণ হবে।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা মেট্রোয় তৈরি হয়েছে ইতিহাসের আরেক অধ্যায়। জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের সুড়ঙ্গ তৈরির কাজের বড় অগ্রগতি। এক বছরের মাথায় খিদিরপুর থেকে ভিক্টোরিয়া এসে পৌঁছয় প্রথম টানেল বোরিং মেশিন 'দুর্গা'। গত বছর ওই একই দিনে ২০২৫ সালের ১০ জুলাই, খিদিরপুরে সেন্ট থমাস স্কুল সংলগ্ন এলাকা থেকে মাটি খোঁড়া শুরু করে ভারতে তৈরি অত্যাধুনিক বোরিং মেশিন 'দুর্গা'। মাসখানেক পর থেকে সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছিল আরেকটি টানেল বোরিং মেশিন 'দিব্যা'। ১ দশমিক সাত পাঁচ কিলোমিটার পাতালপথ পাড়ি দিয়ে শুক্রবার 'দুর্গা' এসে পৌঁছয় ভিক্টোরিয়ায়। এই টানেল বোরিং মেশিনটি লম্বায় ৯৫ মিটার ওজন ৬০০ টনেরও বেশি। মাটির ১৭ মিটার নীচে এক বছর ধরে খননকাজ চালিয়েছে 'দুর্গা'। 

মেট্রোর পার্পল রুটে পরিষেবা চালু রয়েছে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। এই মুহূর্তে পার্পল লাইনে চালু রয়েছে ৭টি স্টেশন। কাজ বাকি রয়েছে আরও ৫টি স্টেশনের। মাঝেরহাটের পর খিদিরপুর থেকে মেট্রো রুট ঢুকেছে মাটির নীচে। এদিন সেই সুড়ঙ্গই এসে পৌঁছয় ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়া থেকে যাবে পার্কস্ট্রিট। সেখান থেকে ধর্মতলা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কাজ ঠিকমতো চালানো গেলে ২০২৯-এর দুর্গাপুজোর মুখে শুরু হতে পারে জোকা থেকে ধর্মতলা সম্পূর্ণ রুটের পরিষেবা।

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget