এক্সপ্লোর

Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন

Sebaashray Scam States Nursing Home Registration Cancel: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল হল রাজ্যের একটি নার্সিংহোমের।

সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা: 'সেবাশ্রয়' কাণ্ডের জের। বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল হল দক্ষিণ ২৪ পরগনার  'জীবন আরোগ্য' নামে একটি নার্সিংহোমের। জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকায় লেখা হয়েছে, ২৩ জুলাই DIMC-র পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের রেজিস্টার্ড অফিসে আলট্রাসাউন্ডের জন্য নির্ধারিত ঘরে ছিল না USG মেশিন। তার প্রেক্ষিতেই নেওয়া হল এই পদক্ষেপ।

আরও পড়ুন, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ফলতায় সেবাশ্রয়-২ এর ক্যাম্পে এখনও পড়ে রয়েছে রোগীদের মেডিক্যাল রিপোর্ট। মেডিক্যাল রিপোর্টগুলির সবকটির ওপরেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের নাম জ্বলজ্বল করছে। অর্থাৎ সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করা সেবাশ্রয় ক্যাম্পে। নামে সেবাশ্রয়, কিন্তু সেখানে সেবাই নাকি ছিল ব্রাত্য। রোগীদের জীবন নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠেছে।সেই সেবাশ্রয়কে ঢাল করেই ওষুধ, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিরাট বড় দুর্নীতির অভিযোগও সামনে এসেছে।আর এবার ফলতার সেবাশ্রয়-২ এর ক্যাম্পে ঢুকে যা দেখা গেল, তাতে এই স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে আরও বড় প্রশ্ন উঠে গেল।

 ক্যাম্পের ভিতরে একটি ঘরের দরজায় ওপরে লেখা রয়েছে ল্যাব। সেই ঘরে ঢুকতেই দেখা গেল, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। উল্টে পাল্টে দেখতেই বোঝা গেল, সেগুলো আসলে বিভিন্ন রোগীর মেডিক্যাল রিপোর্ট। টুইস্ট এখানেই শেষ নয়। এই একটি রিপোর্টেও সই নেই কোনও চিকিৎসকের। রিপোর্টের নীচে সইয়ের জায়গা ফাঁকা। ডায়মন্ড হারবার বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) বলেন, শুধু নমুনা সংগ্রহের পর রিপোর্ট দেওয়া হয়নি এমনটাই নয়, রোগীদের কেস হিস্ট্রির রিপোর্টও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফলতার সেবাশ্রয়-২ এর ক্যাম্পে।

সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পর রোগীদের বিভিন্ন মেডিক্যাল টেস্টের পরামর্শ দিতেন চিকিৎসকরা। কিন্তু বহু রোগীর অভিযোগ, নমুনা দেওয়ার পর রিপোর্ট তাঁরা হাতে পাননি। সরিষা নারায়ণ তলার বাসিন্দা সাকিনা বিবি। পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্পে। তাঁকে USG করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু অভিযোগ, সেই রিপোর্ট তিনি হাতে পাননি। এরপর উঠেই যায় ক্যাম্প। আবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে দেখা গেল, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হেমাটোলজির রিপোর্ট। অর্থাৎ যে রোগীরা নমুনা দিয়েছিলেন, তাঁরা কেউই রিপোর্ট পাননি। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget