এক্সপ্লোর

Durgapur: চাপের মুখে পিছু হঠল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন, ৬ দিন পর কাটল ACJM-এর এজলাসের অচলাবস্থা

panchayat Election 2023: একদিকে, তৃণমূলের পাশে না থাকার বার্তা। অন্যদিকে, বিভিন্ন মহলের প্রবল সমালোচনা ও চাপের মুখে, অবশেষে পিছু হঠল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন।

মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: পিছু হঠল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন (Durgapur Bar Association)। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর, ACJM-এর এজলাসে কাটল ৬ দিন ধরে চলা অচলাবস্থা। কাজ শুরু করার কথা জানিয়েছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন (Durgapur Bar Association)।

একদিকে, তৃণমূলের পাশে না থাকার বার্তা। অন্যদিকে, বিভিন্ন মহলের প্রবল সমালোচনা ও চাপের মুখে, অবশেষে পিছু হঠল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর ACJM-এর এজলাসে কাটল ৬ দিন ধরে চলা অচলাবস্থা।

১১ই জুলাই ভোট গণনার (Elections Counting Day) দিন, কংগ্রেস (Congress)-সিপিএম (CPM) ও বিজেপিকে মারধরের অভিযোগে গ্রেফতার হন চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের বিজয়ী তৃণমূল প্রার্থীর স্বামী রতন মণ্ডল-সহ ১৪ জন। ধৃত রতন মণ্ডল দুর্গাপুর আদালতের মুহুরি। ১২ই জুলাই, দুর্গাপুর আদালতে পেশ করা হলে, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডল। এরপরই ১৩ জুলাই থেকে দুর্গাপুরের ACJM-এর এজলাসে অনুপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্যরা। 

এই প্রসঙ্গে চাঞ্চল্যকর অভিযোগ করেন দুর্গাপুরের ACJM। জেলা আদালতের বিচারককে দেওয়া চিঠিতে ACJM অসীমানন্দ মণ্ডল বলেন, ১৩ জুলাই, ২০২৩ তারিখে আমার কাছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের তরফে তাঁদের একটি সিদ্ধান্তের প্রতিলিপি আসে। সেখানে জানানো হয়েছে, বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা দুর্গাপুরের ACJM-এর এজলাসে উপস্থিত হবে না।

চিঠিতে দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডল আরও বলেছেন যে, অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর, আমি যখন অন্য মামলা শুনছিলাম তখন, আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের সদস্যরা কোর্টরুমে এসে জামিনের আবেদন খারিজের নির্দেশ পুনর্বিবেচনার দাবি করেন।

কিন্তু, আমি তাঁদের চাপের কাছে নতি স্বীকার না করায়, তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আদালত বয়কট করার হুমকি দেন। এই প্রেক্ষিতেই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত। এই বিষয়টি সামনে আসার পরই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। বুধবার তৃণমূলপন্থী আইনজীবীরা দাবি করেন, দলীয়ভাবে কোনও বিচারকের এজলাস বয়কট করা হয়নি, যা হয়েছে তা করেছে বার অ্যাসোসিয়শন।

তৃণমূলের আইনজীবী সেলের সদস্য কল্লোল ঘোষ বলেন, কোনও চাপ দেওয়া হয়নি, শুধু রতন মণ্ডলের জামিন চাওয়া হয়েছিল, বাকিদের নয়, উদেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল আইনজীবী সেলকে বদনাম করা হচ্ছে।

এ দিন দুপুরে বৈঠকে বসে দুর্গাপুর বার কাউন্সিল। সেখানে, অচলাবস্থা কাটানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। দুর্গাপুর বার অ্যাসোসিয়শনের  সভাপতি দেবব্রত সাঁই বলছেন, অস্থিরতা তৈরি হয়েছিল, সেটা কেটে গেছে, আজ থেকেই আমরা ওই আদালতে কাজে যোগদান করছি। অচলাবস্থা ছিল, কিছু আইনজীবী কাজে যাচ্ছিল না। অস্থিরতাও ছিল। যা কিছু সিদ্ধান্ত দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন নিয়েছিল। ৬ দিন পর কাটল ACJM-এর এজলাসের অচলাবস্থা

হাল আমলে এজলাস বয়কটের ঘটনা নতুন নয়। নিম্ন আদালত থেকে হাইকোর্টে এমন ঘটনা দেখা গেছে একাধিকবার। এবার দুর্গাপুর মহকুমা আদালতে তার পুনরাবৃত্তি ঘিরেও উঠল সমালোচনার ঝড়। আর তার জেরেই ৬ দিন পর কাটল অচলাবস্থা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget