এক্সপ্লোর

Durgapur: রেলের উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার, রেলের আধিকারিক ও স্থানীয় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ

বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: রেলের উচ্ছেদ অভিযান ঘিরে ধুনধুমার কাণ্ড বাধল দুর্গাপুরে। রেলের আধিকারিকদের ও স্থানীয় বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ করছে রেল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেলের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে বিভিন্ন জায়গায় উচ্ছেদ প্রক্রিয়া চলছে। 

বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। মঙ্গলবার রেলের উচ্ছেদ অভিযানকে ঘিরে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল দুর্গাপুরের বিজয়নগর এলাকা। কী থেকে এই গন্ডগোলের সূত্রপাত? স্থানীয় সূত্রে খবর, বিজয়নগরে রেলের জমিতে কয়েক দশক ধরে ৫০ টি পরিবার বসবাস করে। সম্প্রতি রেলের তরফে তাদের উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়।

মঙ্গলবার সকালে পে লোডার, রেল পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ করতে আসে রেল কর্তৃপক্ষ। এরপরই রেলের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পে লোডার সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পৌঁছলে তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ।

স্থানীয়দের সঙ্গে সেই বিক্ষোভে যোগ দেন তৃণমূল কর্মীরাও। রেলের আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি নিয়মে বিভিন্ন জায়গায় উচ্ছেদ প্রক্রিয়া চলছে।

অন্যদিকে রামপুরহাটের পর এবার মহম্মদবাজার। বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে বিধায়ককে এলাকায় দেখে অনুন্নয়নের অভিযোগ তুলে ধূমকেতু বলে কটাক্ষ করেন গ্রামসভার নেতা। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

রবিবারের পর মঙ্গলবার। দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার রামপুরহাটের বালিয়াডাঙায় সরকারি পরিষেবা নিয়ে গ্রামবাসীদের একাধিক অভাব অভিযোগ শুনতে হয়েছিল তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে। মঙ্গলবার মহম্মদবাজার ব্লকের কাপাসডাঙায় গিয়ে আরও তীব্র ক্ষোভের মুখে পড়লেন তিনি। রামপুরহাটের তৃণমূল বিধায়ককে আসতে দেখে তাঁর গাড়ি আটকান স্থানীয় গ্রামসভার নেতা ও কয়েকজন এলাকাবাসী। তা নিয়ে শুরু হয়ে যায় বাদানুবাদ। 

বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে দেখে এগিয়ে আসে পুলিশ। এক ব্যক্তি বিক্ষুব্ধ গ্রামসভার নেতাকে ঠেলে বিধায়কের গাড়ির সামনে থেকে সরিয়ে দেন। কিন্তু তারপরেও ক্ষোভ উগরে দিতে থাকেন তিনি। শুধু গ্রামসভার নেতাই নন। গ্রামে পানীয় জল পরিষেবা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রামবাসীরাও। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget