এক্সপ্লোর

Durgapur: দূষণ নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ দুর্গাপুরে, কী তা? জেনে নিন

Durgapur News: চারিদিকে বায়ু দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বায়ু দূষণ কমাতে এবার আরও তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই উদ্যোগেই এবার দুর্গাপুরে দূষণ রোধের কাজে নেমে পড়ল তারা।

মনোজ বন্দ্যােপাধ্যায়, দুর্গাপুর: দূষনে চিহ্নিত শিল্পাঞ্চল দুর্গাপুরের দূষণ কমাতে পরিবেশ বান্ধব GPS সিস্টেম চুলা বিতরণ করা হল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে। প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে, তথ্য দিয়ে অভিযোগ জানালে ৫০০ টাকা দিয়ে অভিযোগকারীকে পুরস্কৃত করা হবে। 

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগ

চারিদিকে বায়ু দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বায়ু দূষণ কমাতে এবার আরও তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কয়লার উনুনের পরিবর্তে স্মোকলেস চুলা বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটপাতের দোকান থেকে ছোট ছোট হোটেল গুলোতে কয়লার উনুন থেকে বাড়ে দূষণের মাত্রা। আর সেই ফুটপাতের দোকানগুলি থেকে দূষণ কমাতে বৈদ্যুতিক চালিত পরিবেশবান্ধব উনুন বিতরণ করা হয় বৃহস্পতিবার বিকেলে। এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটরে ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য পরিবেশ প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, দেশব্যাপী দূষণের সমীক্ষায় ১২২টি শহরকে চিহ্নিত করা হয়েছে। এই রাজ্যের ছটি শহরকেও চিহ্নিত করা হয়েছে তার মধ্যে আসানসোল দুর্গাপুরও রয়েছে। এই দূষণকে কিভাবে কমানো যায় সেজন্যই উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাজ্য জুড়ে দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূষণের চিহ্নিত শহরগুলিতেও দূষণ কমানোর চেষ্টা চলছে। সৌর চালিত, গ্যাস চালিত, বৈদ্যুতিক চালিত উনুন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শিল্পাঞ্চলে কম দামে পাওয়া যায় কয়লা, যার ধোঁয়ায় পরিবেশ সহজেই দূষিত হয়। সেইসব বিষয় নিয়েও ব্যবসায়ীদের সচেতন করা হয়। এদিন প্রায় ৩৫ টি স্মোকলেস চুলা বিতরণ করা হয়। এই চুলা গুলিতে অত্যাধুনিক প্রযুক্তির GPS সিস্টেমের মাধ্যমে বোঝা যাবে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এই পরিবেশ বান্ধব স্মোকলেশ উনুনগুলি।

সম্প্রতি শুরু হওয়া 'পশ্চিমবঙ্গ পরিবেশ অ্যাপের' মাধ্যমে  বোঝা যাবে কোন জায়গার পরিবেশ কেমন। জমা করা যাবে অভিযোগ। যারা অভিযোগ দায়ের করবে তাঁদের ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই অ্যাপসের ফান্ডে জমা আছে ১ কোটি টাকা। দূষণ কমাতে তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

আরও পড়ুন: 'জগন্নাথের কৃপায় বেঁচে গেছি', রথ যাত্রার দিনেই দুর্ঘটনায় শুভেন্দুর কনভয় !

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget