এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি

Abhishek Banerjee's Office: অভিষেকের অফিসের গেটের চেন, তালা কেটে ভেতরে ঢোকেন প্রশাসনিক আধিকারিকরা। অপরদিকে বুলডোজার অ্যাকশনের পাশাপাশি যেভাবে স্থানীয়রা অভিষেকের অফিসে ঢুকে পড়েন।

পার্থ প্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগণা: প্রশাসনের নির্দেশে আমতলায় (Amtala) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে চলল বুলডোজার। অবৈধভাবে নির্মিত ওই ৫তলা অফিসের সামনের অংশ যখন ভাঙছিল বুলডোজার, সেই সময় বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও তাঁর অফিসে ঢুকে পড়েন। এবং ক্ষোভ উগরে দিতে থাকেন। হাতুড়ি দিয়ে ভাঙচুর চালান বহু স্থানীয় বাসিন্দা। ওই অফিসের দোতলা থেকে নীচে ফেলা হয় একখানা ল্যাপটপ। কী রয়েছে ওই ল্যাপটপে? কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

অভিষেকের অফিস থেকে এক ব্যক্তিকে দেখা যায় বগলদাবা করে একটি ল্যাপটপ নিয়ে একপ্রকার ছুটে যেতে। সংবাদমাধ্যম যখন সেই ব্যক্তিকে প্রশ্ন করেন ল্যাপটপটি নিয়ে, সেই সময় তিনি উত্তরে বলেন, 'আমাদের সন্দেহ আছে, এই ল্যাপটপে কিছু থাকতে পারে। গরু পাচারের কিছু তথ্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ। এই ল্যাপটপ আমরা পুলিশের হাতে তুলে দেব।' নিজেকে সাধারণ কর্মী বলে পরিচয় দেন ওই ব্যক্তি। তিনি জানান, তাঁদের কর্মীরা তাঁকে ওই ল্যাপটপ দিয়েছে। এরপর ওই ব্যক্তি বলেন, 'ওপর থেকে কেউ ল্যাপটপটা ফেলে। আমি কুড়িয়ে পেয়েছি। আমি বিষ্ণুপুর থানার স্যারের হাতে এটা আমি তুলে দিচ্ছি।'

মোট তিনখানা বুলডোজার নিয়ে আসা হয়েছে অভিষেকের আমতলার কার্যালয়ের সামনে। পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় অভিষেকের আমতলার অফিস। তারপরই শুরু হয়ে যায় বুলডোজারের অ্যাকশন। ধীরে ধীরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেকের ৫ তলা কার্যালয়। প্রশাসনের কাছে বেআইনিভাবে ৫ তলা কার্যালয় তৈরির অভিযোগ জমা পড়ে। এর আগে শুনানির জন্য ৩০ জুন ও ৭ জুলাই জোড়া নোটিস পাঠানো হয়।

অভিষেকের অফিসের গেটের চেন, তালা কেটে ভেতরে ঢোকেন প্রশাসনিক আধিকারিকরা। অপরদিকে বুলডোজার অ্যাকশনের পাশাপাশি যেভাবে স্থানীয়রা অভিষেকের অফিসে ঢুকে পড়েন। এবং ভাঙচুর চালান, তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর পুলিশ স্থানীয়দের সেখান থেকে সরিয়ে দেয়। এক স্থানীয় বিজেপি নেত্রী বলেন, 'এখান থেকে ক্রিমিনালের জন্ম হত। এখান থেকেই মহিলাদের নিয়ে চক্রান্ত চলত। এটা জনগণের লড়াই। পার্টির কোনও উত্তরীয় ব্যবহার চলবে না। কোনও পার্টির রাজনৈতিক রং এখানে চলবে না।'

আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই দেখা যায় তৃণমূল নেতাকে তাড়া করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধাওয়া করেন স্থানীয়রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget