এক্সপ্লোর

Duttapukur ICDS Centre: উত্তরাধিকারহীন জায়গায় TMC পার্টি অফিস, দখল করে সেখানে সেখানে ICDS সেন্টার করে দিল BJP

ICDS Centre: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দত্ত পুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাচল এলাকায় একটি উত্তরাধিকারহীন সম্পত্তি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব দখল করে নেন বলেই অভিযোগ।

দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্ত পুকুরে উত্তরাধিকারহীন সম্পত্তি দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরির অভিযোগ। আর রাজ্যের পালবদলের পর সেই পার্টি অফিস বন্ধ করে দিয়ে তৈরি হল আইসিডিএস সেন্টার (ICDS Centre)।         

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী যেতেই ছুটে এলেন তৃণমূল বিধায়ক, বললেন...

জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দত্ত পুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাচল এলাকায় একটি উত্তরাধিকারহীন সম্পত্তি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব দখল করে নেন বলেই অভিযোগ। আরও অভিযোগ ওই সম্পত্তিতে তৈরি করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়। এ ছাড়াও স্থানীয়দের অভিযোগ, এখানে সন্ধে নামলেই বসত মদের আসর। এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদও করেন। এমনকি একবার তৃণমূলের পার্টি অফিসে তালাও লাগিয়ে দেন তাঁরা।         

তাতেও কিন্তু আটকানো যায়নি কিছু। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতারা স্থানীয় মানুষদের হুমকিও দিত। আর রাজ্যে পাল বদলের পর এই ছবি সম্পূর্ণ বদলে যায়। এলাকার মানুষ বিজেপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ওই পার্টি অফিস থেকে তৃণমূলের 'দখলদার'দের উচ্ছেদ করেন। যেহেতু এই সম্পত্তির কোনও উত্তরাধিকার নেই, সেই কারণেই এই সম্পত্তি এক সময় দখল করেছিল তৃণমূল। এখান থেকে তৃণমূলকে উচ্ছেদ করে সেখানে ICDS সেন্টার তৈরি করে দেন স্থানীয় মানুষ ও বিজেপির নেতা কর্মীরা।         

আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার আধার কার্ড, 'নিয়ে নেওয়া হত', অভিযোগ স্থানীয়দের!

ওই এলাকায় যে ICDS সেন্টার ছিল সেটা খুব কষ্ট করে চালানো হত। একটি ক্লাবের মধ্যে এই ICDS সেন্টার চলত। এ ছাড়াও ওই যে ঘরটি, যাঁর সম্পত্তি ছিল, তাঁর নামেই "জয়ন্ত ভবন" রাখা হয়। এতে খুশি স্থানীয় মানুষ। এ ছাড়াও এই ICDS সেন্টারে এলাকার বাচ্চারা পড়তে আসতে পারছে।         

ঘটনায় অভিযুক্ত অন্তরা যাদবকে পাওয়া না গেলেও তাঁর স্বামী লাল্টু যাদব, যিনি একজন তৃণমূল নেতা কার্যত স্বীকার করে নেন যে এই সম্পত্তি তাঁরা দখল করেছিলেন। যদিও সেই পার্টি অফিস দখল করে বিজেপি সেখানে পার্টি অফিস না বানিয়ে ICDS সেন্টার তৈরি করার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ওই তৃণমূল নেতা।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget