এক্সপ্লোর

East Bardhaman: 'TMC-কে ভোট..', সাংসদ সার্টিফিকেট পেলেন না ক্যান্সার আক্রান্ত !

East Bardhaman Cancer Patient TMC BJP Controversy: তৃণমূলকে ভোট দেওয়ায় ক্যান্সার আক্রান্তকে ফেরাল বিজেপি? প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সাংসদ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তৃণমূলের পর এবার ভোট না দেওয়ায় 'আমরা-ওরা' বিতর্কে বিজেপি। তৃণমূলকে ভোট দেওয়ায় ক্যান্সার আক্রান্তকে ফেরাল বিজেপি? প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সাংসদ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ। 'সাংসদ সার্টিফিকেট না দিয়ে ফিরিয়ে দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর আপ্ত সহায়ক'। বিজেপিকে ভোট না দেওয়ায় খণ্ডঘোষের ক্যান্সার আক্রান্তকে ফেরানোর অভিযোগ।

তৃণমূলকে ভোট দেওয়ায় ক্যান্সার আক্রান্তকে ফেরাল বিজেপি?

সাহায্য চেয়ে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদের দ্বারস্থ ক্যান্সার আক্রান্ত। 'বিজেপি যে সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে না, এটাই তার প্রমাণ'। আক্রমণে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আমার কাছে আসেননি, কার কাছে আবেদন করেছিলেন চিনি না।কাল সকালে অফিসে থাকব, আসলেই সার্টিফিকেট পাবেন, দাবি সৌমিত্র খাঁ-র।

সাংসদ সার্টিফিকেট পেলেন না ক্যান্সার আক্রান্ত 

প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সাংসদ সার্টিফিকেট মিলল না ক্যান্সার আক্রান্ত রোগীর।তৃণমূলকে ভোট দিয়েছেন বলেই দেননি সার্টিফিকেট, দাবি ক্যান্সার আক্রান্তের। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের মুইধারা গ্রামের বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। দু'বছর আগে ব্যাঙ্গালোরে সার্জারির পর তার একটি কিডনি বাদ যায়। তার পর থেকেই তিনি টাটা মেমোরিয়ালে চিকিৎসা করান। ইতিমধ্যে তিনি জমি বিক্রি করে ৭ লক্ষ টাকা খরচ করেছেন। কেমোর জন্য প্রয়োজন ১ লক্ষ ৪০ হাজার টাকা। কিন্তু আর্থিক অভাবে জন্য তিনি চিকিৎসা করাতে পারছেন না। 

' আপনারা আমাদের ভোট দেননি, তাই সার্টিফিকেট দেওয়া যাবে না' 

খণ্ডঘোষ বিধানসভা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। গত সোমবার প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে আবেদনের জন্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ-এর আপ্তসহায়কের বাড়িতে যান কিন্তু সেইসময় সাংসদ বাড়ি ছিলেন না। অভিযোগ, সৌমিত্র খাঁ-এর আপ্তসহায়ক সৈয়দ নজরুল ইসলামকে বলেন,' আপনারা আমাদের ভোট দেননি। তাই সার্টিফিকেট দেওয়া যাবে না। 

আরও পড়ুন, শক্তিগড়ে আচমকাই বস্তা বস্তা ল্যাংচা পুঁতে ফেলা হচ্ছে মাটিতে !

কীর্তি আজাদ তৎক্ষণাৎ  সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন ওই ব্যক্তিকে

এ ব্যাপারে সাংসদ সৌমিত্র খাঁ ফোনে বলেন, 'আমার অফিস কয়েকদিন বন্ধ ছিল। কে কোথায় কাকে কী বলেছে জানি না। আমার কাছে পাঠিয়ে দিন। কালই সার্টিফিকেট দিয়ে দেব।' শনিবার ওই ব্যক্তি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের সঙ্গে দেখা করেন। কীর্তি আজাদ তৎক্ষণাৎ  সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন ওই ব্যক্তিকে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget