এক্সপ্লোর

East Burdwan: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ

West Bengal News: ঘর ভাড়া বা বাড়ি ভাড়া দিতে হলে বা দেওয়া থাকলে টেন্যান্ট ফর্ম পূরণ করে বর্ধমান থানায় জমা দিতে হবে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন করে প্রচারে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। রাজ্যে একের পর জঙ্গি ও অনুপ্রবেশকারীর গ্রেফতারির আবহে পুলিশ এই প্রচার শুরু করেছে। কারও বাড়িতে ভাড়াটিয়া থাকলে তাদের পরিচয় পত্র, নাম, ফোন নম্বর-সহ সব তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করে থানায় জমা দিতে বলা হয়েছে।

প্রচারে নামল পুলিশ: ঘর ভাড়া বা বাড়ি ভাড়া দিতে হলে বা দেওয়া থাকলে টেন্যান্ট ফর্ম পূরণ করে বর্ধমান থানায় জমা দিতে হবে। রাজ্যে একের পর জঙ্গি ও অনুপ্রবেশকারীর গ্রেফতারির আবহে আরও সতর্ক প্রশাসন। এবার ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন করে প্রচারে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ঘর ভাড়া বা বাড়ি ভাড়া দিতে হলে বা দেওয়া থাকলে টেন্যান্ট ফর্ম পূরণ করে বর্ধমান থানায় জমা দিতে হবে। বর্ধমানের ডাঙাপাড়া, বিজয়রাম, মালিরবাগান-সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিলি করা হল "profile of tenant" ফর্ম। কারও বাড়িতে ভাড়াটিয়া থাকলে তাদের পরিচয় পত্র, নাম, ফোন নম্বর-সহ সব তথ্য দিয়ে এই ফর্ম ফিলআপ করে থানায় জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি মুর্শিদাবাদ থেকে আনসারুল্লা বাংলা টিমের ২ কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ।ধৃত আব্বাস আলি হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে বসেছিল, সেখানেই জঙ্গি প্রশিক্ষণ চলত বলে সন্দেহ গোয়েন্দাদের। অন্যদিকে পাসপার্ট জালিয়াতি-কাণ্ডের অন্যতম কিংপিন মনোজ গুপ্তকেও গাইঘাটার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ওই বাড়িতে কারা থাকতেন সেনিয়ে পঞ্চায়েতের কাছে কোনও তথ্যই ছিল না। এই পরিস্থিতিতে এলাকায় কারা বাইরে থেকে এসে ঘর ভাড়া নিয়ে থাকছেন, সেবিষয়ে নজরদারি বাড়াতে তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণকাণ্ডের সময়ও জেএমবি জঙ্গিরা বাড়ি ভাড়া নিয়ে লোকালয়ের মধ্যেই রীতিমতো বোমা, বারুদের কারখানা বানিয়ে ফেলেছিল।

বিহারের মধুবনী জেলায় অস্ত্র কারখানার পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এসটিএফ। বিহার পুলিশের এসটিএফের সহযোগিতায় বন্দুক কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। একটি দোকানে গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছিল অস্ত্র তৈরি। ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে কুখ্যাত অস্ত্র কারবারী ইশতিয়াক আলম, তার ভাই ইফতেকার আলম,  তাদের ব্যবসায়ীক সঙ্গী রাজকুমার চৌধুরী ও কারখানার শ্রমিক বিরজু। কারখানা থেকে ২৪ টি সেভেন এমএম পিস্তলের কাঠামো, ২৪ টি সেভেন এমএম পিস্তলের ব্যারেল, ৩টি সেভেন এমএম পিস্তলের স্লাইডার, একটি করে  লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন,ওয়েল্ডিং মেশিন ও ২টি ড্রিলিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে একাধিক অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। বেশিরভাগে ক্ষেত্রেই বিহার যোগ মিলেছে। ধৃতদের জেরা করেই মিলেছে নতুন অস্ত্র কারখানার হদিশ। 

আরও পড়ুন: RG Kar News: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম

সেরা শিরোনাম

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget