এক্সপ্লোর

RG Kar News: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম

West Bengal News: স্বতঃসফূর্ত নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে গোটা দেশ। সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরাও।

কলকাতা: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের তৃণমূলের একাংশের বয়কটের ডাকের পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। এর জবাব দিয়েছে তৃণমূল। অন্যদিকে, গতকাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে, বয়কট নিয়ে সমালোচনায় সরব হন শিল্পীদের একাংশ। 

স্বতঃসফূর্ত নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে গোটা দেশ। সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরাও। যাঁরা প্রশাসনের ভূমিকা নিয়ে খোলাখুলি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেই প্রতিবাদীদের কার্যত বয়কটের ডাক দেয় তৃণমূল। যা নিয়ে এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। এপ্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "তৃণমূল চায় ওদের ভাতে মারতে। আমাদের এই চ্য়ালেঞ্জ গ্রহণ করতে হবে। যতদিন আমরা বেঁচে আছি, মানুষের জন্য় মুখ খোলা কোনও শিল্পীর থালায় ভাতের অভাব হবে না।''

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সরব শিল্পীদের একাংশকে সম্প্রতি বয়কটের ডাক দেন কুণাল ঘোষ। এনিয়ে সোশাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেন তিনি। কুণাল ঘোষের এই বার্তার পরেই একাধিক তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ। কিন্তু, কুণাল ঘোষের এই মন্তব্যকে কার্যত পত্রপাঠ খারিজ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, " পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছি ১৪ অগাস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাতদখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছি। কারও ভাল লাগতে পারে, কারও না লাগতে পারে। এটাই বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য।''

তাৎপর্যপূর্ণ বিষয় হল, খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য়ের পরও, নিজের অবস্থানে অনড় থেকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। তিনি বলেন, " যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ফেজটায় আর জি করের সময়টায়, যেহেতু সেই সময়টায় তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা-চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এর ডিফারেন্সটা কী।'' কুণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ও।

এই প্রেক্ষাপটে, এবার শিল্পীদের বয়কট ইস্য়ুতে, তৃণমূলকে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। শতরূপ ঘোষের কথায়, "আসুন আমরা সবাই মিলে ওদের এই চ্য়ালেঞ্জকে আমরা গ্রহণ করি। সবার কাছে আবেদন করছি, যে শিল্পীরা সমাজের জন্য় রাস্তায় নেমেছিলেন, তাঁদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সমাজকে নিতে হবে।যে সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছেন, সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই, যে শিল্পীদের এরা বয়কট করবে বলছে, আরও বেশি করে সেই শিল্পীদের সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক।''

আরও পড়ুন: Maipith Tiger Fear: কাটল না একটা দিন, ভয়ে কাঁটা বাসিন্দারা; ফের বাঘের আতঙ্ক মৈপীঠে

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget