এক্সপ্লোর

Tamluk News: বিজেপির সঙ্গে জোটের মাশুল, ৬ সিপিএম নেতাকে বহিষ্কার তমলুকে !

West Midnapore News : সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করায় মাশুল। তমলুকের ৬ সিপিএম নেতাকে বহিষ্কার এবং দুই নেতাকে শোকজ করল সিপিএম।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সমবায় নির্বাচনে বিজেপির (BJP) সঙ্গে জোট করায় মাশুল। তমলুকের ৬ সিপিএম নেতাকে বহিষ্কার এবং দুই নেতাকে শোকজ করল সিপিএম (CPM)। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলকে রুখতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে বাম বিজেপি জোটে সাফল্যের পর জেলায় আরও কয়েকটি সমবায় সমিতির  নির্বাচনে বাম-বিজেপি জোট করে লড়াই করে। কিন্তু সেই জোট মুখ থুবড়ে পড়ে মহিষাদলের কেশবপুর  সমবায় সমিতির নির্বাচনে। তবে জেলার বিভিন্ন প্রান্তে নিচুতলায় এই জোট নিয়ে যথেষ্ট অস্বস্তিতে বাম শিবির।

এবার পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় সমিতির নির্বাচনের জোট করার ফলে সিপিএম জেলা নেতৃত্ব ৬ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ ডিসেম্বর রয়েছে তমলুক খারুই গঠরা সমবায় সমিতি নির্বাচন। এই নির্বাচনে বাম ও বিজেপি একটি মঞ্চ তৈরি করে একত্রিত হয়ে লড়াই করছে। সূত্রের খবর, ৪৩ টি আসনের মধ্যে ২৭ টি আসনে লড়ছেন বিজেপি ও ১৬ টি আসনে লড়ছে সিপিএম। তৃণমূল দিয়েছে ৪৩ টি আসনেই প্রার্থী। নির্বাচনের আগে একসাথে সিপিএম এবং বিজেপি জোট বেধে মনোনয়নপত্র জমাও দেয়। এমনকি গত ২০ নভেম্বর খারুই- গাঠরা সমবায় বাঁচাও মঞ্চের ব্যানারে একসঙ্গে মিছিলে পা মেলায় বাম বিজেপি নেতারা। আর এই প্রেক্ষাপটে  সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি ৬ সিপিএম নেতাকে দল থেকে  বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তারা হলেন শুভাশিস মল্লিক -এরিয়া কমিটির সদস্য কাঁকট্যা, নিমাই বেরা-শাখা সম্পাদক গঠরা, তপন চক্রবর্তী -শাখা সম্পাদক খারুই, সুরেন্দ্রনাথ আচার্য-পার্টি সদস্য,রঘুনাথ ভৌমিক-পার্টি সদস্য, দীনেশ মন্ডল-অঞ্চল কনভেনার খারুই। এছাড়া আরও দুই নেতাকে শোকজ করা হয়েছে। তবে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 আরও পড়ুন, ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার, শুল্ক দফতরের জালে ২ যাত্রী

 যদিও এই সিদ্ধান্তকে সিপিএমের দলিয় সিদ্ধান্ত হিসেবে দাবি করে বিজেপির বক্তব্য,'সিপিএম ও বিজেপির জোট বলে কিছু নেই। আসলে শাসকদলের বিরুদ্ধে কিছু মানুষজন এগিয়ে এসে জোট করেছে।আর সিপিএম যদি কাউকে বহিষ্কার করে থাকে তবে সেটা তাদের দলের ব্যাপার। তবে সিপিএমের এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমুল। তাদের বক্তব্য, এইসব লোক দেখানি সাসপেন্ড। তলে তলে ওদের সাথে আঁতাত রয়েছে। বিজেপির কাছে ওরা বিক্রি হয়ে গেছে।৪৩ টি আমরা জয়লাভ করব আমরা। দলবিরোধী কাজের জন্য সিপিএমের বহিষ্কার ও শোকজের পাশাপাশি,  দলীয় এই সিদ্ধান্ত লিফলেট আকারে ওই এলাকায় দেওয়া হবে, বলে জানিয়েছেন সিওইএম জেলা নেতৃত্ব। আর এই সিদ্ধান্তের পর ফলাফল কী হয়, আগামী ৪ ডিসেম্বর ভোট গননার পর তা জানা যাবে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget