এক্সপ্লোর

BJP Leader Arrested: 'পুলিশকে কটূক্তি', শুভেন্দুর সভার পর গ্রেফতার বিজেপি কর্মী

BJP Leader Arrested by Police: ভূপতিনগর থানার পুলিশের হাতে গ্রেফতার বিজেপি কর্মী। কী অভিযোগ তার বিরুদ্ধে ?

পূর্ব মেদিনীপুর: পুলিশকে কটূক্তির অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী ( BJP Leader Arrested)। ভূপতিনগর থানার পুলিশের হাতে গ্রেফতার বিজেপি কর্মী। প্রসঙ্গত, মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ইতিমধ্যেই রাজ্য পুলিশকে নিয়ে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'তোলামূল পার্টির সঙ্গে সন্ত্রাসের ভূমিকা নিয়েছে পুলিশও। বিজেপি কর্মীদের (BJP Workers) মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ শুনে রাখো, বিজেপির অধীনেও কাজ করতে হবে তোমাকে।" পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে পুলিশকে চাঁচাছোলা ভাষায় নিশানা বিজেপি নেতা শুভেন্দুর '(BJP Leader Suvendu Adhikari)। এদিকে ভূপতিনগরে শুভেন্দুর সভার পরই, পুলিশকে কটূক্তির অভিযোগে গ্রেফতার হন বিজেপি কর্মী। 

প্রসঙ্গত, দীর্ঘ সংঘাত-পর্বের পর, শুক্রবারই সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায় শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন আরও ৩ বিজেপি বিধায়ক। শুভেন্দুর সঙ্গে কুশল বিনিময় হয় মুখ্যমন্ত্রীর, সূত্র মারফৎ একথা জানা যায়। পরে শুভেন্দু বলেনও, রাজ্যের স্বার্থে দু’পক্ষের মধ্যে কাজের পরিবেশ তৈরি হোক। বিরোধী দল ও দলনেতাকে মর্যাদা দিক শাসকপক্ষ। এরপর রাজ্য-রাজনীতিতে কম চর্চা হয়নি। তবে, কি পারস্পরিক সম্পর্কের আবহ কিছুটা হলেও ঠান্ডা হল। কিন্তু, তার পরেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে বিরোধী দলনেতাকে। রাজনীতি রাজনীতির জায়গায়। যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একদিন আগেই সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেই মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, "মমতা ব্যানার্জি শুনে নিন, CAA কার্যকর হবে। সিএএ বহু চর্চিত বিষয়, সিএএ-র দাবি বারে বারেই করেছি। যেমন কথা তেমন কাজ, সিএএ পাস হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা আইনে নেই। আগামী দিনে এরাজ্যে সিএএ চালু হবে। দম থাকলে সিএএ আটকে দেখান। সিএএ বিরোধিতার নামে উস্কানি দেওয়া হচ্ছে ও হেনস্থা করা হচ্ছে। সিএএ কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চালু হবে।" সুর আরও চড়িয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। উনি বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা কিন্তু ছাড়ব না।" আজ ফের নিশানা করলেন রাজ্যের শাসকদলকে। তিনি বলেন,'তোলামূল পার্টির চোরেদের বলছি, দখলের রাজনীতি বন্ধ করুন। থানায় মানুষ আসেন আইনের আশ্রয় নিতে, সেই থানা এখন তৃণমূলের অফিস।'

আরও পড়ুন, 'সবার আগে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত', বললেন কুণাল ঘোষ

এদিকে এদিন কুণাল ঘোষ বলেন, 'চোর , ঘুষ খোর , তোলাবাজ শুভেন্দু অধিকারী , সিবিআই-র এফআইআর নেমড, সারদা-নারদা-র অভিযুক্ত, যে নিজে গ্রেফতারি এড়াতে, বিজেপির জুতো পালিশ করতে গিয়েছে। সেই চোরের মায়ের বড় গলা ! সিবিআই এবং ইডিকে যদি নিজেদের নিরপেক্ষতা দেখাতে হয়, সবার আগে কলার ধরে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত। আর এটা কোন দেশি কালচার, বিজেপি নেতা বলছে, অমুকের বাড়ি যাবে সিবিআই ! অমুক গ্রেফতার হবে ! সিবিআই এবং ইডি অফিসারেরা অধিকারী প্রাইভেট লিমিটেডের স্টাফ হিসেবে বিবেচিত হচ্ছেন ? '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: একুশে জুলাইয়ের আগে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র, অভিষেকের পাশেই মমতা
একুশে জুলাইয়ের আগে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র, অভিষেকের পাশেই মমতা
Weather Update: বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget