এক্সপ্লোর

Kunal Ghosh: 'সবার আগে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত', বললেন কুণাল ঘোষ

Kunal Attacks Suvendu: সিবিআই এবং ইডি অফিসারেরা অধিকারী প্রাইভেট লিমিটেডের স্টাফ হিসেবে বিবেচিত হচ্ছেন ?  প্রশ্ন ছুঁড়লেন কুণাল ঘোষ

পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর মুখে ফের ডিসেম্বর হুঙ্কার। রাজ্য পুলিশকে তোপ দাগতেই এবার পাল্টা নিশানা কুণাল ঘোষের (Kunal Ghosh)। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে পুলিশকে তোপ দেগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন,'তোলামূল পার্টির সঙ্গে সন্ত্রাসের ভূমিকা নিয়েছে পুলিশও। বিজেপি কর্মীদের (BJP Workers) মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ শুনে রাখো, বিজেপির অধীনেও কাজ করতে হবে তোমাকে।' আর এবার রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের পর এদিন কুণাল ঘোষ বলেন, 'সবার আগে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত'।

কুণাল ঘোষ বলেন, 'চোর , ঘুষ খোর , তোলাবাজ শুভেন্দু অধিকারী , সিবিআই-র এফআইআর নেমড, সারদা-নারদা-র অভিযুক্ত, যে নিজে গ্রেফতারি এড়াতে, বিজেপির জুতো পালিশ করতে গিয়েছে। সেই চোরের মায়ের বড় গলা ! সিবিআই এবং ইডিকে যদি নিজেদের নিরপেক্ষতা দেখাতে হয়, সবার আগে কলার ধরে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত। আর এটা কোন দেশি কালচার, বিজেপি নেতা বলছে, অমুকের বাড়ি যাবে সিবিআই ! অমুক গ্রেফতার হবে ! সিবিআই এবং ইডি অফিসারেরা অধিকারী প্রাইভেট লিমিটেডের স্টাফ হিসেবে বিবেচিত হচ্ছেন ? 

প্রসঙ্গত, দীর্ঘ সংঘাত-পর্বের পর, শুক্রবারই সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায় শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন আরও ৩ বিজেপি বিধায়ক। শুভেন্দুর সঙ্গে কুশল বিনিময় হয় মুখ্যমন্ত্রীর, সূত্র মারফৎ একথা জানা যায়। পরে শুভেন্দু বলেনও, রাজ্যের স্বার্থে দু’পক্ষের মধ্যে কাজের পরিবেশ তৈরি হোক। বিরোধী দল ও দলনেতাকে মর্যাদা দিক শাসকপক্ষ। এরপর রাজ্য-রাজনীতিতে কম চর্চা হয়নি। তবে, কি পারস্পরিক সম্পর্কের আবহ কিছুটা হলেও ঠান্ডা হল। কিন্তু, তার পরেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে বিরোধী দলনেতাকে। রাজনীতি রাজনীতির জায়গায়।

আরও পড়ুন, 'ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে', ফের হুঁশিয়ারি শুভেন্দুর

যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একদিন আগেই সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেই মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, "মমতা ব্যানার্জি শুনে নিন, CAA কার্যকর হবে। সিএএ বহু চর্চিত বিষয়, সিএএ-র দাবি বারে বারেই করেছি। যেমন কথা তেমন কাজ, সিএএ পাস হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা আইনে নেই। আগামী দিনে এরাজ্যে সিএএ চালু হবে। দম থাকলে সিএএ আটকে দেখান। সিএএ বিরোধিতার নামে উস্কানি দেওয়া হচ্ছে ও হেনস্থা করা হচ্ছে। সিএএ কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চালু হবে।" সুর আরও চড়িয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। উনি বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা কিন্তু ছাড়ব না।'ফের নিশানা করলেন রাজ্যের শাসকদলকে। তিনি বলেন, 'তোলামূল পার্টির চোরেদের বলছি, দখলের রাজনীতি বন্ধ করুন। থানায় মানুষ আসেন আইনের আশ্রয় নিতে, সেই থানা এখন তৃণমূলের অফিস।'

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget