এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে', ফের হুঁশিয়ারি শুভেন্দুর

Purba Medinipur: শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী- শুভেন্দু অধিকারী কুশল বিনিময় হয়েছে। তারপর রবিবারই ফের শুভেন্দুর মুখে ডিসেম্বর হুঙ্কার।

পূর্ব মেদিনীপুর, ভূপতিনগর: ফের 'ডিসেম্বর হুঙ্কার' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে ফের ডিসেম্বর ডেডলাইন। এদিন তিনি বলেন, 'ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে। এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ডিসেম্বরে ভিতরে ঢুকবে। রাজ্যে কেন্দ্রের সব প্রকল্পের টাকার হিসেব দিতে হবে। হিসেব দিতে না পারলে চোর ধরো, জেল ভরো।'

বেশ কিছুদিন ধরেই বারবার রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মুখে উঠে এসেছে ডিসেম্বর ডেডলাইন। কখনও সুকান্ত মজুমদার, কখনও দিলীপ ঘোষ, কখনও আবার শুভেন্দু অধিকারী। বারবার ডিসেম্বর নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তাঁদের মুখে। তারই মধ্যে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী- শুভেন্দু অধিকারী কুশল বিনিময় হয়েছে। তারপর রবিবারই ফের শুভেন্দুর মুখে ডিসেম্বর হুঙ্কার।          

আক্রমণাত্মক শুভেন্দু:
ভূপতিনগরের সভা থেকে পুলিশকে নিশানা শুভেন্দুর। এদিন শুভেন্দু বলেন, 'তোলামূল পার্টির সঙ্গে সন্ত্রাসের ভূমিকা নিয়েছে পুলিশও। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা পুলিশের।' বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 'পুলিশ শুনে রাখো, বিজেপির অধীনেও কাজ করতে হবে তোমাকে। থানায় মানুষ আসেন আইনের আশ্রয় নিতে, সেই থানা এখন তৃণমূলের অফিস। তোলামূল পার্টির চোরেদের বলছি, দখলের রাজনীতি বন্ধ করুন।'

হারানোর হুঁশিয়ারি:
এ দিন শুভেন্দু বলেন, 'শিষ্টাচার শিখেছি নরেন্দ্র মোদিকে দেখে। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব। চোরেদের তাড়াতেই হবে।' তাঁর আরও হুঁশিয়ারি, 'বামেদের সূর্য যখন গগনে, তখন লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, তখন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।'

এর কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না। ভোটে জিতে সরকার করবে বিজেপি।' সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' আমরা জোর করে সরকার ফেলার পক্ষপাতী নই, বাংলায় বিজেপি বাংলার মানুষের রায় নিয়েই ক্ষমতায় আসবে।' এর মধ্যেই আরও এক বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, তৃণমূলের একাধিক বিধায়ক-সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। ডিসেম্বর প্রায় দোরগোড়ায়। এই মাসে কী এমন কিছু হবে তার জন্য তোলপাড় হবে রাজ্য-রাজনীতি?

আরও পড়ুন: সাতসকালে ঢুকে পড়ল ৩৫টি হাতির পাল ! আতঙ্ক বানারহাটের চাবাগানে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget