এক্সপ্লোর

Suvendu Adhikari: একুশের পর তেইশের নির্বাচন, এবার 'খেলা হবে' স্লোগান শুভেন্দুর মুখে

মুর্শিদাবাদের বেলডাঙায় যখন ফুটবল খেললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, তখন ৩২৫ কিলোমিটার দূরের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান।

কলকাতা: একুশের বিধানসভা ভোটের পর তেইশের পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগেও ফিরল খেলা হবে স্লোগান। পটাশপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান! মিছিলের অনুমতি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

পঞ্চায়েত ভোটের আগেও ফিরল খেলা হবে স্লোগান: মুর্শিদাবাদের বেলডাঙায় যখন ফুটবল খেললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, তখন ৩২৫ কিলোমিটার দূরের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান। একুশের বিধানসভা ভোটের পর তেইশের পঞ্চায়েত ভোটের আগেও ফিরল খেলা হবে স্লোগান। দুর্নীতি, গরুপাচার থেকে আইনশৃঙ্খলা, একাধিক ইস্যুকে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করার কথা ছিল বিজেপির। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি। মিছিল না করলেও, ম্যাটাডোরে দাঁড়িয়ে ফের মমতা ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা বলেন, “আসল খেলা তো হবে। কেষ্ট-সুকন্যার খেলা হয়েছে, মানিকের খেলা হয়েছে। জীবনের খেলা হয়েছে, পিসি ভাইপোর খেলাটা বাকি আছে ওটাও হয়ে যাবে।’’ এদিকে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এতবার আমার বিরুদ্ধে ইডি,সিবিআই করেছে, এত নোটিস, রেডের পর রেড, কিছু করতে পারেনি কারণ আমরা দিল্লির কাছে বশ্য়তা স্বীকার করব না’’ মিছিলের অনুমতি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি পটাশপুরের ওসিকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। 

এদিকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০ আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল। মুর্শিদাবাদের ভগবানগোলায় কর্মিসভায় এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে পঞ্চায়েত ভোট। কিন্তু, সবার নজর যেন সেই ২০২৪-এর মহাযুদ্ধের দিকে। বাংলায় মোট লোকসভা আসন ৪২টি। বিজেপিকে এর মধ্যে ৩৫টি আসনে জেতার টার্গেট দিয়ে গেছেন অমিত শাহ। আর একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁর দলকে দিলেন ৪০ আসনের টার্গেট। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের ১টা সিট কমলে, তৃণমূলের কিছু যায় আসে না। আপনিই বঞ্চিত হবেন, আপনিই লাঞ্ছিত হবেন। আর একটা সিট যদি তৃণমূল জেতে, আপনার অধিকারের টাকা আপনি পাবেন, এটা সুপ্রতিষ্ঠিত। তৃণমূল আজকে ২২ থেকে যদি ৩৪, ৩৫ হত, কী হত, আটকাতে পারত? আগামী দিনে ৪০-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাব এবং মুর্শিদাবাদ জেলায় ৩-এ ৩, তৃণমূল কংগ্রেস হবে।’’

আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget