এক্সপ্লোর

Suvendu Adhikari : ত্রিপুরায় ধুন্ধুমারের মাঝেই মেদিনীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে 'কুরুচিকর স্লোগান', আজ প্রতিবাদ কর্মসূচি বিজেপির

Slogan Against Suvendu Adhikari: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারীকে ঘিরে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সামনে। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।  

'এই ক’টা লোক! মুখ্যমন্ত্রী! ছ্যা ছ্যা ছ্যা' ...
রাস্তার পাশে এক জায়গায়, সভামঞ্চে ভাষণ দিচ্ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পাশ দিয়ে যাওয়ার সময়, সভা নিয়ে কটাক্ষ করেন সায়নী। গাড়ি থেকেই খেলা হবে স্লোগান দেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী।  ব্যস এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই সায়নী ঘোষের গাড়ি ধাওয়া করেন বিজেপি কর্মীরা। । এরপর ত্রিপুরার ঘটনাক্রম জানা। সায়নীকে গ্রেফতার। অভিষেক সহ তৃণমূল নেতাদের আগরতলায় যাওয়া। প্রতিবাদ।  খুনের চেষ্টার অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা-নেত্রীরা। গ্রেফতারের পর, গতকাল রাতে আগরতলা পশ্চিম মহিলা থানায় রাখা হয় সায়নীকে। থানা চত্বরে কড়া নিরাপত্তা। এদিন থানায় গিয়ে সায়নীর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষরা। থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, রাজধর্ম পালন করছে না ত্রিপুরা পুলিশ। রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি, মন্তব্য ব্রাত্য বসুর। সোমবার সন্ধেয় অবশেষে জামিন। 

অন্যদিকে, পাল্টা শুভেন্দুর গাড়ি ঘিরে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগে। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সামনেই হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে আজ মারিশদা থানা ঘেরাও অভিযান কর্মসূচি রয়েছে বিজেপির। সায়নীর এই গ্রেফতারি নিয়ে সোমবারই ঝাঁঝালো বক্তব্য প্রকাশ করে বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ বলেন, ওখানে গিয়ে চমকালে ধমকালে এটাই হবে। ত্রিপুরায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।  তিনি আরও বলেন, শুনেছি তৃণমূলের অনেকেই ত্রিপুরা যাওয়ার টিকিট কেটেছিল। পরে বাতিল করেছে। কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের
সায়ন্তন বসুর মন্তব্য, 'কাল থেকে তৃণমূল যে রাজ্যে যাবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, ২৫-৩০ জনকে কালো পতাকা নিয়ে দাঁড় করিয়ে দেব। ওঁর সরকারি অনুষ্ঠানে বিঘ্ন ঘটাব। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও অস্তিত্ব নেই। '

এরপরই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারীকে ঘিরে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সামনে। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget