এক্সপ্লোর

East Midnapur News: নন্দীগ্রামে শুভেন্দু-গড়ে ভাঙন! তৃণমূলে যোগ শতাধিক কর্মীর! 'নাটক', কটাক্ষ বিজেপির

East Midnapur Political News: যোগদানকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস। তাঁর সঙ্গে  শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি।

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর):   পূর্ব মেদিনীপুরের  নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে বিজেপিতে (BJP) ভাঙন! বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC)  যোগ (Join) দিলেন শতাধিক কর্মী। যোগদানকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস। তাঁর সঙ্গে  শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন শঙ্কর দাস।

নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা ঘিরে তরজা শুরু হয়েছে। বিজেপি তাদের কর্মীদের তৃণমূলে যোগদানের দাবি খারিজ করে দিয়েছে।

যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের  দাবি,  ‘বিজেপি কোনও প্রতিশ্রুতিই পালন করেনি। তাই বিজেপির ওই কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন’।

যোগদানকারীদের একজন বলেছেন, বিজেপিতে যোগ দেওয়া ঐতিহাসিক ভুল ছিল। এখানে আন্দোলনকারী ছিলেন শুভেন্দু অধিকারী। এতে কোনও সন্দেহ নেই। কিন্তু তাঁর সঙ্গে যাওয়াটা ঠিক হয়নি। ভুল করে চলে গিয়েছিলাম। পঞ্চায়েত নির্বাচনে সেই ভুল হবে না। এই গোকুলনগর পঞ্চায়েতেই তৃণমূল ফের জিতবে।

অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতার কটাক্ষ, যেমন ঝাড় তেমন বাঁশ। নন্দীগ্রামে ভোটের সময় পায়ে চোট লাগার দাবি করে সহানুভূতি কুড়োতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু নন্দীগ্রামের মানুষ সেই  নাটক ধরে ফেলেন। এখন ভোটে জিতে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দল নেতা। আর এখন তৃণমূল বিজেপি ছেড়ে তাদের যোগদানের নাটক করছে। বলা হচ্ছে শঙ্কর দাস তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপিতে ওই নামের কেউ ছিল না।

শংকর দাস ২০২১ -এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু  অধিকারীর সঙ্গে বিজেপির হয়ে কাজ করেছিলেন। আবার এই গোকুলনগর অঞ্চল  থেকে বিধানসভায় ৪১৫৬ ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু  অধিকারী লিড পেয়েছিলেন। সেই শঙ্কর দাসের নেতৃত্বে আজ গোকুলনগর অঞ্চলে শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। জেলা পরিষদের সহ সভাধিপতি  তথা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান, শঙ্কর দাস সহ সকালের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget